ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাড়ছে শঙ্কা

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা |ফাইল ছবি

ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে ইউরোপে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। সুইস ফেডেরাল ইলেকট্রিসিটি কমিশন জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী শীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে।

বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়লে এর সরাসরি প্রভাব ইউরোপ ও সুইজারল্যান্ডের বিদ্যুৎ ব্যবস্থার ওপর পড়তে পারে। বিশেষ করে গ্যাস সরবরাহে বিঘ্ন দেখা দিলে বিদ্যুৎ উৎপাদনেও চাপ তৈরি হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এই প্রণালী বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় পরিস্থিতি আন্তর্জাতিক বাজারেও অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাবে তেলের দাম ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

জ্বালানি বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে গ্যাস ও তেল সরবরাহ চেইনে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে। এতে ইউরোপের দেশগুলো দ্রুত জ্বালানি সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছে।

এদিকে, ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাজেন্সি (আইইএ) সতর্ক করে জানিয়েছে, বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি আমদানি বাড়ানো না গেলে চলতি বছরের জুনের মধ্যেই ইউরোপজুড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করতে পারে। বিশেষজ্ঞরা এখনই জরুরি প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

1

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্র

2

আবারও বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিব

3

পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা

4

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীকে ভয়, যুবককে গ্রেপ্তারের পর দেখা গেল

5

ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

6

ইসরায়েলকে ভালোবাসি, নেতানিয়াহুকে নয়: হিলারি

7

ইতালির নতুন কোচ বালদিনি

8

বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির

9

বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান

10

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

11

দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহ

12

ভূমিকম্পের সময় পড়ার দোয়া ও আমল

13

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের

14

শত্রু থেকে বন্ধু হচ্ছে চীন-ভারত

15

মাত্র ১৩ মিনিটে উড়তে থাকা মিসরকে মাটিতে নামালেন আর্জেন্টিনা

16

ভিনিসিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্সের নেপথ্যে যে কারণ

17

টিকা সংকটে মায়েদের আশ্বস্ত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

18

কাঁধে বই, হাতে বাদামের ঝোলা, ছোট্ট মাহিমের ওপর পুরো সংসার

19

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

20