ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগে কমল স্বর্ণের দাম

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর ঘোষণা করে জানিয়েছে, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এই নতুন মূল্য শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

এর আগে সর্বশেষ ২১ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সব মিলিয়ে নতুন সমন্বয়ের ফলে ঈদের আগে স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা

1

সাবেক এমপি মমতাজ বেগমের জামিন নাকচ করল আদালত

2

মৌসুমী সানীকে কেন চাবুক মারতো, এখন বুঝেছি: জয়

3

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

4

লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলায় নিহত ১০

5

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

6

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

7

বুর্জ খলিফাকে ছাড়িয়ে এবার সৌদিতে সর্বোচ্চ ভবন

8

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে বিশেষজ্ঞদের যেসব পরামর্শ

9

সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

10

পাক-আফগান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় ইরান

11

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে অগ্রগতি

12

মেসিকে আটকাতে স্পেনের অবিশ্বাস্য মহাপরিকল্পনা

13

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

14

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশের বিদায়

15

এইচএসসি অভিন্ন প্রশ্নপত্র

16

আত্মা দিয়ে জার্সিটা রক্ষা করেছি', অবসরের ঘোষণা আর্জেন্টিনা খ

17

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বে

18

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

19

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

20