অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কুকুরেয়ার অভাব ভুলতেই আর্জেন্টাইন তারকাকে দলে টেনেছে চেলসি

ছবি: সংগৃহীত



বিশ্বকাপের সেই উত্তপ্ত সেমিফাইনালের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের মনে তরতাজা। আটলান্টার রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে আর্জেন্টিনা যখন উল্লাসে মত্ত, ঠিক তখনই গ্যালারি ও ক্যামেরায় বন্দি হয় এক আলোচিত দৃশ্য।


ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম তেড়ে গিয়ে হাত চালিয়ে বসলেন এক তরুণ আর্জেন্টাইনের মাথার পেছনে। সেই তরুণ আর কেউ নন—চেলসির নতুন রিক্রুট, ভ্যালেন্তিন বার্কো।

এনজো ফার্নান্দেজের সমতা ফেরানো গোলের পর মাঠজুড়ে দৌড়ে ইংলিশ খেলোয়াড়দের একদম নাকের ডগায় গিয়ে বুনো উদযাপনে মেতে উঠেছিলেন তিনি। তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন বেলিংহাম।

কিন্তু চেলসি সমর্থকদের কাছে বার্কোর পরিচয় শুধু এই এক ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ স্ট্যামফোর্ড ব্রিজে নাম লেখানোর আগে মাত্র ২২ বছর বয়সেই মাঠে যে পরিমাণ প্রোভোকেশন বা প্রতিপক্ষকে মানসিকভাবে অস্থির করে তোলার ক্ষমতা তিনি দেখিয়েছেন, তা অনন্য।

আর্জেন্টাইন ফুটবলের অন্যতম খ্যাপাটে ক্লাব বোকা জুনিয়র্সের একাডেমিতে লালিত-পালিত বার্কো। মাত্র ১৬ বছর বয়সে যখন সিনিয়র দলে তার অভিষেক হয়, তখনই ফুটবলবোদ্ধারা তার মধ্যে বোকার কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমের মতো আত্মবিশ্বাস ও নির্ভীকতার ছোঁয়া পেয়েছিলেন।

আর্জেন্টাইন ফুটবল বিশ্লেষক মার্টিন মাজুরের মতে, “বার্কোর ব্যক্তিত্বটাই এমন। সে মাঠে নামলে ভাবটা এমন থাকে—‘এটা আমার বাড়ির উঠোন, তোমরা এখানে আমার নিয়মে খেলবে।’ কোনো চাপই তাকে স্পর্শ করতে পারে না।”

কৈশোরে স্ট্রাইকার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বোকা জুনিয়র্সের মূল দলে তিনি পরিচিতি পান বাঁ-পাশের ফুলব্যাক হিসেবে। কিন্তু বল পায়ে জটিল পজিশন থেকে বেরিয়ে আসা এবং রক্ষণ চেরা পাস দেওয়ার অসাধারণ ক্ষমতার কারণে তার ভূমিকা বারবার বদলেছে।

ডিফেন্ডার হিসেবে ২০২৪ সালের জানুয়ারিতে ১ কোটি ডলার রিলিজ ক্লজে ব্রাইটনে যোগ দিয়ে ইউরোপিয়ান ফুটবলে পা রাখেন তিনি। তবে ব্রাইটনের সাবেক কোচ রবার্তো দে জের্বি তার সাহসের প্রশংসা করলেও নতুন কোচের অধীনে সুযোগ না পাওয়ায় ধারে যান স্প্যানিশ ক্লাব সেভিয়া ও পরে ফরাসি ক্লাব স্ট্রাসবার্গে।

ফরাসি ফুটবলে গিয়েই মূলত নিজের সেরা রূপ খুঁজে পান বার্কো। স্ট্রাসবার্গে সাবেক চেলসি কোচ লিয়াম রোসেনিওরের অধীনে তাকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো শুরু হয়। মাঝমাঠে বল টেনে নেওয়া এবং খেলায় গতি নিয়ন্ত্রণের অসাধারণ দক্ষতায় সেখানে তিনি অনন্য হয়ে ওঠেন।

মার্ক কুকুরেয়া রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর চেলসি ডাগআউটে এমন একজন ফুটবলারের অভাব ছিল, যিনি প্রতিপক্ষের খেলোয়াড় ও গ্যালারির ক্ষোভ নিজের দিকে টেনে নিয়ে দলের ওপর থেকে চাপ কমাতে পারেন। সেই ভূমিকা পালনে বার্কো শতভাগ নিখুঁত। কিন্তু শুধু মেজাজ বা প্রোভোকেশন নয়, স্ট্র্যাটেজিক্যাল দিক থেকেও তিনি অত্যন্ত পরিপক্ব। অতি সম্প্রতি বিশ্বকাপে আর্জেন্টিনার ডাগআউটে কোচ লিওনেল স্কালোনির পাশে প্রায় ‘সহকারী কোচের’ মতো নির্দেশ দিতে দেখা গেছে এই তরুণকে।

স্ট্যামফোর্ড ব্রিজে সাত বছরের দীর্ঘ চুক্তিতে সই করা বার্কোর ওপর বড় বাজি ধরেছে ব্লুজরা। চেলসির নতুন রূপকার জাবি আলোনসোর অধীনে এই লড়াকু ও ক্ষ্যাপাটে আর্জেন্টাইন কীভাবে নিজেকে মেলে ধরেন এবং ইংলিশ প্রিমিয়ার লিগের আবহাওয়া উত্তপ্ত করেন, সেটাই এখন দেখার বিষয়।  
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনের জোড়া গোলে উড়ন্ত সূচনা ইংল্যান্ডের

1

টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে গ্লেন ম্যাক্সওয়েল

2

ব্রাজিলের পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

3

ছাত্রীকে অশালীন মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্ম

4

ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

5

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনা

6

ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

7

২৪ ঘণ্টার মধ্যেই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: শেহবাজ শ

8

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

9

বাবা মানে জমে থাকা ভালোবাসার ঋণ

10

ইরান যুদ্ধ ‘শেষের পথে : ট্রাম্প

11

দুপুরের মধ্যেই রাজধানীসহ ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী

12

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

13

জাপানে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

14

শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথ হত্যা ঘিরে উত্তপ্ত পশ্চি

15

অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

16

ভারতীয়দের নিয়ে অপপ্রচারে কঠোর সিঙ্গাপুর

17

ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা

18

নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল

19

৫ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা

20