অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ডিম উপকারী হলেও জানুন কারা সতর্ক থাকবেন ও কী পরিমাণ খাবেন

ছবি: সংগৃহীত

প্রোটিন, ভিটামিন, মিনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে ডিমে। এ কারণে পুষ্টিবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা পরিমিত পরিমাণ নিয়মিত ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ডিমের উপকারিতা থাকলেও এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যা অনেকেই জানেন না। সেসব ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তাহলে ডিমের ক্ষতিকর দিকগুলো জেনে নেয়া যাক।


ডিমের উপকারিতা:

প্রোটিনে ভরপুর:

একটি ডিমে প্রায় ৬ গ্রাম হাই-কোয়ালিটি প্রোটিন থাকে। যা আপনার শরীরের পেশী গঠনে সহায়তা করে এবং পেট দীর্ঘক্ষণ ভরা রাখে। ফলে ওজন কমাতে চাইলে ডিম খাওয়া উপকারী ও নিরাপদ।


ভিটামিন ও মিনারেলের ভাণ্ডার:

ভিটামিন এ, বি১২, ডি, আয়রন ও সেলেনিয়াম রয়েছে ডিমে। এতে বিদ্যমান কোলিন স্মৃতিশক্তি ও মস্তিষ্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।


চোখের স্বাস্থ্য:

ডিমের কুসুমে বিদ্যমান লুটেইন ও জেক্সানথিন অ্যান্টিঅক্সিডেন্ট চোখের রেটিনা রক্ষা করে। একইসঙ্গে বয়সজনিত চোখের সমস্যা রোধে সহায়তা করে।


গর্ভবতী নারীদের জন্য উপকারী:

গর্ভবতী নারীদের জন্য ডিমে থাকা কোলিন উপাদান শিশুর মস্তিষ্ক বিকাশে উপকারী।


ডিমের পার্শ্বপ্রতিক্রিয়া:

কোলেস্টেরল:

একটি ডিমে প্রায় ১৮৫ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। উচ্চ কোলেস্টেরলে ভোগা রোগীদের নিয়ন্ত্রিত ডিমের কুসুম খাওয়া উচিত।


অ্যালার্জি:

শিশুদের মধ্যে ডিমে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। অনেক শিশুরই চুলকানি, ফুসকুড়ি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। এ কারণে যেসব শিশু বা মানুষের এ ধরনের সমস্যা রয়েছে, তাদের ডিম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।


সালমোনেলা ঝুঁকি:


ডিম অবশ্যই ভালোভাবে রান্না করে খেতে হবে। কম রান্না করা ডিমে সালমোনেলা নামে ব্যাকটেরিয়া থাকার ঝুঁকি থাকে। এটি খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে। এ জন্য কাঁচা বা আধা সেদ্ধ ডিম না খাওয়াই ভালো।


দিনে কয়টি ডিম খাওয়া নিরাপদ:

একজন স্বাস্থ্যবান ব্যক্তি দিনে ১ থেকে ২টি ডিম নিশ্চিন্তে খেতে পারেন। গবেষণা অনুযায়ী, সপ্তাহে ৭ থেকে ১২টি ডিম খাওয়া যেতে পারে, এটি নিরাপদ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদিনই ‘ফুটবল ঈশ্বর’ মেসির সঙ্গে খেলার স্বপ্ন দেখতেন কাস

1

দলের চেয়ে নিজেকে বড় মনে করে নেইমার: জার্মান কিংবদন্তি

2

হরমুজ প্রণালীতে আবারও বাড়ছে জাহাজ চলাচল

3

ছাত্রীকে অশালীন মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্ম

4

বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস

5

সোশ্যাল মিডিয়া যেভাবে স্পেনে অভিবাসী সংকট তৈরি করল

6

বাবার মন্তব্যে নেইমারের জবাব, ‘আমি খেলছি , আমার বাবা নন’

7

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

8

গান গেয়ে চাকরি হারালেন ঢাবির সেই ভাইরাল শিক্ষক

9

ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে?

10

এবার ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখী হচ্ছে কি? জেনে নিন

11

‘ব্যাগ গোছাও স্পেন যেতে হবে, আমরা আর্জেন্টিনাতেই আছি’

12

মেসির বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার

13

‘ইয়ামাল একাই বিশ্বকাপ জেতাতে পারে’—স্পেনের প্রশংসায় ভিনিসিয়ু

14

২০২৬-২৭ বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব

15

মেসিকে নয়, বিশ্বকাপ ট্রফিকেই টার্গেট করলেন এমবাপ্পে

16

পানির বোতলে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডানের নকল ধরা পড়ল

17

‘আমাকে অসম্মান করবেন না’ মেসির সেই মন্তব্য নিয়ে মুখ খুললেন র

18

মেসি থেকে অনুপ্রাণিত হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার ইঙ্গিত হ্যারি

19

ব্রাজিলের ভারত সফর ‘অভাবী পরিবারে ছেলের বিয়েতে শাহরুখকে নাচা

20