ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেত্রী রাফিয়া সুলতানা আর নেই। বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে রোকেয়া হল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আলোচনায় আসেন। এছাড়া ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও তিনি সক্রিয়ভাবে রাজপথে অংশগ্রহণ করেন এবং তরুণ নেতৃত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি এনসিপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসরের নামাজের পর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে এনসিপির মিডিয়া উইং শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহপাঠী, রাজনৈতিক সহকর্মী এবং বিভিন্ন সংগঠনের নেতারা গভীর শোক জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার মৃত্যুতে দেশের রাজনীতি একজন সম্ভাবনাময় তরুণ নেত্রীকে হারালো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

1

বিএনপিতে কি ফিরবেন রুমিন ফারহানা?

2

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনা

3

ঈদের আগে কমল স্বর্ণের দাম

4

আজ বিশ্ব মা দিবস

5

প্রার্থী বাছাইয়ে দ্বিতীয় দিনের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

6

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

7

মতিঝিলে গ্রেফতার ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’

8

মে মাসের মধ্যেই হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রীর আশাবা

9

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

10

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার বদলি

11

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে

12

জাতীয় সংসদের অধিবেশন শুরু

13

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা

14

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

ভারতে তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু

17

বিশ্বকাপে সৌদি সমর্থকদের জন্য বড় উপহার

18

হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ

19

পাকিস্তানে সেনা বহনকারী ট্রেনে আত্মঘাতী হামলা

20