ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মে মাসে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

সংগৃহীত

দেশে সার্বিক মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী হয়ে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.৪২ শতাংশে, যা এপ্রিল মাসে ছিল ৯.০৪ শতাংশ। ফলে টানা দুই মাস ধরে দেশে মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে।

বিবিএসের তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশে পৌঁছে ছিল সর্বোচ্চ পর্যায়ে। এরপর কিছুটা কমলেও আবারও তা বাড়তে শুরু করেছে। মে মাসের এই হার অনুযায়ী, এক বছর আগে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, বর্তমানে তা কিনতে খরচ হচ্ছে প্রায় ১০৯ টাকা ৪২ পয়সা।

খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। মে মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.০৬ শতাংশ, যা এপ্রিলে ছিল ৮.৩৯ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৯.৫৭ শতাংশ থেকে বেড়ে ৯.৭১ শতাংশে উন্নীত হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পরিবহন খরচ বাড়িয়ে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। শাকসবজি, মাছ-মাংসসহ দৈনন্দিন পণ্যের দামও বেড়েছে। এমনকি চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে বাজার পর্যবেক্ষণে জানা গেছে।

মূল্যস্ফীতি বাড়লেও মজুরি বৃদ্ধির হার তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। মে মাসে জাতীয় গড় মজুরি বৃদ্ধি পেয়েছে ৮.২১ শতাংশ, যা মূল্যস্ফীতির হারের চেয়ে কম। ফলে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এবং জীবনযাত্রার ব্যয় চাপ আরও বাড়ছে।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সীমিত ও মধ্য আয়ের মানুষ। অনেক পরিবার বাধ্য হয়ে ঋণ করে জীবন চালাচ্ছে, আবার অনেকে খাদ্য, পোশাক ও পরিবহন খাতে ব্যয় কমিয়ে দিচ্ছেন।

চলতি অর্থবছরের শুরুতে মূল্যস্ফীতি ওঠানামা করলেও ফেব্রুয়ারিতে তা ৯ শতাংশের কাছাকাছি পৌঁছায়। মার্চে কিছুটা কমলেও এপ্রিল থেকে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, যা অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নতুন নজরদারি স্যাটেলাইট ‘দৃষ্টি’

1

যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা

2

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

3

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির জয়

4

ইতিহাস গড়ে রোনালদো বললেন আই এম ব্যাক

5

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ গ্রহণ

6

যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, অপেক্ষা ইরানের জবাবের

7

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

8

ঈদে পশুর হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বিশেষ বুথ বসানোর নির্দ

9

ব্রিটেনের প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম

10

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো

11

যে কারণে হরমুজের একক নিয়ন্ত্রণ চায় ইরান

12

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৭৭ জন

13

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

14

ইরানে মার্কিন হামলার প্রভাবে বাড়ছে জ্বালানি তেলের দাম

15

পায়ের গোড়ালির ব্যথা: কারণ, লক্ষণ ও করণীয়

16

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড লিওনেল মেসির

17

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

18

মৌসুমী সানীকে কেন চাবুক মারতো, এখন বুঝেছি: জয়

19

গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপায়

20