ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি ২০২৬ পরীক্ষা নিয়ে ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোর সিসিটিভি ব্যবস্থা এবং প্রশ্নপত্র গ্রহণে সম্পৃক্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে বোর্ডে পাঠাতে হবে।

সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬-এর নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ডিভিআর বা এনভিআর ডিভাইসের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে।

এছাড়া ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র সংগ্রহের সঙ্গে সম্পৃক্ত শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসারদের তথ্যও বোর্ডে জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ৮ জুনের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের চাওয়া তথ্যের মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বর এবং প্রযুক্তিগত অন্যান্য তথ্য। পাশাপাশি প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পূর্ণ নাম, বর্তমান ঠিকানা এবং মোবাইল নম্বরও জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করছেন সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়

1

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

2

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার বদলি

3

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

4

ইরানে মার্কিন হামলার প্রভাবে বাড়ছে জ্বালানি তেলের দাম

5

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ধ্বংস হওয়ার দাব

6

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

7

মুসলিমরা আমাকে ভোট দেয়নি, মমতাকে দিয়েছে ; শুভেন্দু

8

ফ্রিজ ভালো রাখার উপায়

9

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি

10

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

11

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা চুক্তি সই

12

নতুন বাসভাড়া কার্যকর

13

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীতে ১৩ দিন লোডশেডিং

14

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

15

ব্যাংকিং খাতে ৫ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ: গভর্নর

16

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

17

জাপানে আবারও ভূমিকম্পে আঘাত হেনেছে

18

ডিসি সম্মেলনে আসছে প্রায় ৫০০ প্রস্তাব

19

ট্রিগার ফিঙ্গারের কারণ লক্ষণ ও চিকিৎসা

20