অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পরীমনির কোলে সদ্যোজাত শিশু, কে এই তিন নম্বর শিশু?

ছবি: সংগৃহীত



ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা। শিশুটির পরিচয় নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে বিষয়টি নিয়ে আপাতত মুখ খুলছেন না এই অভিনেত্রী। তার নীরবতাই যেন রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।



সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে তার কোলে দেখা যায় ফুটফুটে এক শিশুকে। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’

পরীমনির এমন ছবি ও ক্যাপশন দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন—তবে কি আবারও মা হলেন এই অভিনেত্রী? নাকি নতুন কোনো শিশুকে নিজের পরিবারে যুক্ত করলেন তিনি?

পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন পরীমনিকে প্রশ্ন করেন, ‘আর কয়টা নিবেন?’ জবাবে অভিনেত্রী লেখেন, ‘৯৭ ইনশাল্লাহ।’

শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা অবশ্য নতুন নয়। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তার মমত্বের কথা বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। একাধিকবার তিনি জানিয়েছেন, অনেক সন্তানের মা হতে চান। এমনকি একসময় ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। ফলে নতুন ছবিকে ঘিরে অনেকের ধারণা, হয়তো আবারও কোনো শিশুকে নিজের পরিবারের অংশ করে নিয়েছেন পরীমনি।

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তীতে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করছেন পরীমনি। কয়েক বছর পর তিনি একটি কন্যাশিশুকে দত্তক নেন। তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে দুই সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি অবসর সময়ের বড় একটি অংশ সন্তানদের সঙ্গে কাটান তিনি। মাঝেমধ্যেই সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

এদিকে নতুন ছবিতে দেখা যায়, গাড়িতে বসে রোদচশমা পরা পরীমনি পরিপাটি সাজে রয়েছেন। তার কোলে ঘুমন্ত এক শিশু। ছবিটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় করেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই তাকে অভিনন্দন জানাচ্ছেন, আবার কেউ কেউ জানতে চাইছেন—কোলে থাকা শিশুটি আসলে কে?

শিশুটির পরিচয় কিংবা ‘তিন নম্বর জন’ বলতে পরীমনি কাকে বুঝিয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী। ফলে তার একটি ছবি ও ছোট্ট ক্যাপশন ঘিরেই চলছে নানা জল্পনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

1

হজ পালনে গিয়ে এ পর্যন্ত ১৫ বাংলাদেশির মৃত্যু

2

বিশ্বকাপের রেফারি কীভাবে ঠিক করা হয়? জেনে নিন

3

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

4

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে কিম

5

৫ দেশি বিউটি টিপস, হার মানাবে দামী প্রসাধনী

6

রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮

7

সরকারকে চাপে ফেলতে রাজপথে নামার প্রস্তুতিতে বিরোধী জোট

8

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

9

ইরানকে অত্যাধুনিক ড্রোন ও মরণাস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া

10

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না খালেদ মাহমুদ সুজন

11

এইচএসসি অভিন্ন প্রশ্নপত্র

12

ভারতের ৫ রাজ্যের বিধানসভা ফলাফল: কোথায় কে গড়ছে সরকার

13

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন

14

গর্ভধারণের জন্য সঠিক সময় কোনটি? জেনে নিন

15

জাতীয় জাদুঘরে মুক্তিযুদ্ধের উপস্থাপনা নিয়ে বিতর্ক

16

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে? এআই যা জানাল

17

পুতিনকে খোলাচিঠি দিয়ে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্

18

বিশ্বকাপের হতাশা ভুলে ফুরফুরে মেজাজে আবারও মাঠে মেসি

19

মেসিকে আটকাতে স্পেনের অবিশ্বাস্য মহাপরিকল্পনা

20