অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

আজ থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

ছবি: সংগৃহীত

আজ বুধবার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার ৫০ শতাংশ কার্যকর হবে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করেছে। 

হোমল্যান্ড সিকিউরিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন শুল্ক কার্যকর হবে বুধবার যুক্তরাষ্ট্র সময় রাত ১২টা ১ মিনিটে। 

এরই মধ্যে ভারতের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।  মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রুপির মান ০.২ শতাংশ কমে দাঁড়ায় ডলারপ্রতি ৮৭.৭৫ রুপিতে, যদিও একই সময়ে বিশ্বের অন্যান্য মুদ্রার বিপরীতে ডলার দুর্বল ছিল। ভারতের শেয়ারবাজারের দুই প্রধান সূচক প্রায় ০.৭ শতাংশ হারে পতন হয়েছে।

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা ও মার্কিন অর্থমন্ত্রী অভিযোগ করেছেন, রাশিয়ার তেল ক্রয় বাড়িয়ে ভারত পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ জোগাচ্ছে। বর্তমানে ভারতের মোট আমদানির ৪২ শতাংশই রাশিয়ার তেল, যা যুদ্ধের আগে ছিল ১ শতাংশেরও কম।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার রপ্তানিকারকদের আর্থিক সহায়তা দেবে এবং বিকল্প বাজারে প্রবেশে উৎসাহিত করবে। এরইমধ্যে প্রায় ৫০টি দেশ চিহ্নিত করা হয়েছে যেখানে ভারতীয় টেক্সটাইল, প্রক্রিয়াজাত খাদ্য, চামড়াজাত পণ্য ও সামুদ্রিক খাদ্যের রপ্তানি বাড়ানো সম্ভব।

রপ্তানিকারক সংগঠনগুলোর হিসাবে, অতিরিক্ত শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে ভারতের ৮৭ বিলিয়ন ডলারের পণ্যের রপ্তানির প্রায় ৫৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ভিয়েতনাম, বাংলাদেশ ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো লাভবান হবে।

খবর রয়টার্সের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৫৭৬৬ জন হজযাত্রী

1

চাবাহার বন্দর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন

2

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

3

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

4

লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলায় নিহত ১০

5

দলীয় নেতাদের সঙ্গে আজ মতবিনিময়ে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহ

6

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

7

কণ্ঠশিল্পী মমতাজের জামিন নামঞ্জুর

8

অর্থের বিনিময়ে নরেন্দ্র মোদিকে হত্যার ছক, যুবক গ্রেপ্তার

9

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

10

মার্কিন উদ্যোগে লেবানন–ইসরাইল বৈঠকের আহ্বান

11

বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা জারি

12

এফএ কাপের শেষ চারে কার প্রতিপক্ষ কে

13

নেটফ্লিক্সে নতুন সিজন নিয়ে ফিরছে মানি হাইস্ট

14

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া মিলে পানির নিচের ড্রোন

15

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

16

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

17

ইরান যুদ্ধের আঁচে হুমকির মুখে ভারতের কাঁচ শিল্প

18

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ ঘিরে সম্পর্কে ট

19

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

20