প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 7, 2026 ইং
ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
ঝিনাইদহের সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুন) সকাল প্রায় ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর জংশনের স্টেশন মাস্টার আইনুল হাসান।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি খুলনা থেকে তেল নিয়ে পার্বতীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সাফদারপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করেই ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। লাইনচ্যুত ট্যাংকারগুলো সরিয়ে রেলপথ স্বাভাবিক করতে কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bddigitalnews24.com