অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

বিদুৎ স্টেশন

 আজ শুক্রবার (১৭ এপ্রিল) সুনামগঞ্জ শহরের বড় একটি এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেন সড়ক উন্নয়নের লক্ষ্যে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজ চলবে। এর ফলে শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মল্লিকপুর, দিরাই ও ষোলঘর ১১ কেভি ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

যেসব এলাকা বিদ্যুৎহীন থাকবে- মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালীপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, হালুয়ারগাও, জানিগাঁও, গোবিন্দপুর, মদনপুর-দিরাই রাস্তা, কলাইয়া, ভৈষবের, ষোলঘর, যুব উন্নয়ন, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী ও নবীনগর এলাকা।

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ গণমাধ্যম কে জানান, উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

1

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

2

নানির দেশের আদরে মুগ্ধ রোনান সুলিভানরা

3

মাদারীপুরে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

4

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে চুক্তির প্রয়োজন নেই : ট্রাম্

5

আপিলেও বাতিল মনিরা শারমিন-এর মনোনয়নপত্র

6

দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর

7

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

8

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

9

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

10

বিশ্বকাপে বিশ্ব অর্থনীতির জয়গান

11

জাতীয় সংসদে ১২টি বিল পাস

12

সৌদি থেকে বড় জ্বালানি তেল চালান দেশে, সরবরাহে ফিরছে স্বস্তি

13

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

14

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

15

পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

16

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

17

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

18

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

19

আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ

20