ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

আলাবার নেতৃত্বে বিশ্বকাপে অস্ট্রিয়ার দল ঘোষণা

ফাইল ছবি

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। দীর্ঘ ২৮ বছর পর আবারও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া অস্ট্রিয়া এবার বড় স্বপ্ন নিয়ে মাঠে নামছে। সেই লক্ষ্য সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ রালফ রাংনিক।

দলের নেতৃত্বে আছেন অভিজ্ঞ ডিফেন্ডার ডেভিড আলাবা। তার কাঁধেই অধিনায়কের দায়িত্ব অর্পণ করা হয়েছে। মিডফিল্ডে দলের ভরসা হিসেবে থাকছেন মার্সেল সাবিতজার। আর আক্রমণভাগে সবচেয়ে বড় আশা হয়ে উঠতে পারেন অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো আর্নাউটোভিচ।

৩৭ বছর বয়সী আর্নাউটোভিচ অস্ট্রিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার। বড় মঞ্চে তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে কোচ রালফ রাংনিকের। অভিজ্ঞতার সঙ্গে তরুণদের মিশেলে দল সাজানো হয়েছে।

দলে নজর কেড়েছেন দুই তরুণ মিডফিল্ডার কার্নি চুকুউয়েমেকা ও পল ওয়ানার। অন্য দেশের হয়ে খেলার সুযোগ থাকলেও তারা অস্ট্রিয়ার জার্সিকেই বেছে নিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

তবে দল ঘোষণার আগে কিছু দুঃসংবাদও পেয়েছে অস্ট্রিয়া। চোটের কারণে নিয়মিত দুই ডিফেন্ডার গেরনট ট্রাউনার ও ম্যাক্সিমিলিয়ান ওবারকে স্কোয়াডে রাখা যায়নি।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে অস্ট্রিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা, আলজেরিয়া এবং জর্ডান। আগামী ১৭ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

অস্ট্রিয়ার চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: প্যাট্রিক পেন্টজ, আলেকজান্ডার শ্লেগার, ফ্লোরিয়ান উইগেল
ডিফেন্ডার: ডেভিড আলাবা (অধিনায়ক), কেভিন ডানসো, ডেভিড অ্যাফেনগ্রুবার, মার্কো ফ্রিডল, ফিলিপ লিয়েনহার্ট, ফিলিপ মেনি, স্টেফান পোশ, আলেকজান্ডার প্রাস, মাইকেল স্বোবোদা
মিডফিল্ডার: মার্সেল সাবিতজার, ক্রিস্টোফ বাউমগার্টনার, কার্নি চুকুউয়েমেকা, ফ্লোরিয়ান গ্রিলিচ, কনরাড লাইমার, জাভার শ্লেগার, রোমানো শ্মিড, আলেসান্দ্রো শপফ, নিকোলাস সিওয়াল্ড, পল ওয়ানার, প্যাট্রিক উইমার
ফরোয়ার্ড: মার্কো আর্নাউটোভিচ, মাইকেল গ্রেগরিচ, সাসা কালাজদিচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফির দেশ কলাম্বিয়ায় এবার কফি বিশ্ববিদ্যালয়

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

মার্কিন অবরোধেও অন্তত ৪ মাস টিকে থাকতে পারবে ইরান

3

রামিসা হত্যাকাণ্ডে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন

4

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

5

পাকিস্তানে এ-লেভেল প্রশ্ন ফাঁসের অভিযোগ

6

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণা ডোনাল্ড ট্রাম্প-এর

7

২০৯ রান দূরে মিরাজ

8

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র রক্তছায়া

9

বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

10

তরুণদের মধ্যে আশঙ্কাজনকভাবে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি

11

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

12

সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

13

হাম মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন জরুরি পদক্ষেপ

14

এজের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

15

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৬

16

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

17

গরমের দিনে চুলের যত্ন নেওয়ার সেরা উপায়গুলো

18

নির্যাতনের অভিযোগে ভেনিজুয়েলায় কারাগারের নিয়ন্ত্রণ নিলো বন্দ

19

যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত: আইএমএফ সতর্কবার্

20