অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

ছবি: সংগৃহীত


গ্রুপ জি-র শীর্ষস্থান নিশ্চিত করতে বড় ব্যবধানে জয়ের বিকল্প ছিল না বেলজিয়ামের। কানাডার ভ্যাঙ্কুভারে সেই চ্যালেঞ্জ দারুণভাবে উতরে গেছে ইউরোপের দলটি। লিয়ান্দ্রো ত্রোসার্ডের জোড়া গোলের সঙ্গে কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সায়েলেমেকার্সের একটি করে গোলে নিউজিল্যান্ডকে ৫–১ ব্যবধানে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে বেলজিয়াম। অন্যদিকে এই পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে নিউজিল্যান্ডের।

শুরু থেকেই বলের দখল, আক্রমণের ধার এবং সুযোগ তৈরিতে প্রতিপক্ষকে ছাপিয়ে যায় বেলজিয়াম। আক্রমণের মূল চালিকাশক্তি ছিলেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। দুই গোলের পাশাপাশি সতীর্থদের জন্য একাধিক সুযোগও তৈরি করেন তিনি। তার সঙ্গে ডি ব্রুইনার নেতৃত্বে বেলজিয়ামের আক্রমণভাগ ছিল দুর্দান্ত ছন্দে।

ম্যাচজুড়ে একাধিক সুযোগ নষ্ট করার পর অবশেষে নিজের প্রাপ্য গোলটি পেয়ে যান কেভিন ডি ব্রুইনা। ম্যাচের শেষ ভাগে ত্রোসার্ডের দারুণ এক আক্রমণ থেকে বক্সের বাইরে বল পেয়ে প্রায় ২০ গজ দূর থেকে নিচু ও নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। নিউজিল্যান্ডের গোলরক্ষক ম্যাক্স ক্রোকোম্ব সর্বোচ্চ চেষ্টা করেও সেই শট ঠেকাতে পারেননি।

গোলের পর জার্সির প্রতীকচিহ্নে চুমু খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বেলজিয়াম অধিনায়ক। ২৯ জুন তার জন্মদিন। জন্মদিনের দুই দিন আগে করা এই গুরুত্বপূর্ণ গোলটি যেন তার জন্য আগাম উপহার হয়ে আসে।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেই গোল করেন রোমেলু লুকাকু। অ্যালেক্সিস সায়েলেমেকার্সও নাম লেখান স্কোরশিটে। নিউজিল্যান্ডের হয়ে এলিজাহ জাস্ট একটি গোল শোধ করলেও তাতে কেবল ব্যবধানই কমেছে, ম্যাচের ভাগ্য বদলায়নি।

৫–১ গোলের এই জয়ে গ্রুপ জি-তে শীর্ষস্থান নিশ্চিত করেছে বেলজিয়াম। নিজেদের এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা পারফরম্যান্সে নকআউটে জায়গা করে নিয়েছে তারা। বিপরীতে টানা লড়াই করেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি নিউজিল্যান্ড। বড় পরাজয়েই শেষ হয়েছে তাদের বিশ্বকাপ অভিযান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যানজট নিয়ন্ত্রণে ঈদে ঢাকা-টাঙ্গাইল রুটে প্রশাসনের বিশেষ পরিক

1

১০ জনের দল নিয়ে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

2

জন্মদিন আসার আগেই মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন স্কালোনি

3

চোটে বিশ্বকাপে ছিটকে পড়ার শঙ্কায় গ্যানাব্রি

4

বিশ্বকাপে খেলতে ইরানের ১০ শর্ত

5

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামায়াত আমির

6

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

ইরান যুদ্ধ ‘শেষের পথে : ট্রাম্প

9

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে যা লিখলেন সাহাবুদ্দিন

10

দিনের আলোতেই আমিরাতে দেখা গেল জিলহজের নতুন চাঁদ

11

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

12

দেশের ৫৩.৪% মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন

13

ট্রাম্প যার হাতে বিশ্বকাপ দেখতে চায়

14

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

15

রাজধানীতে কড়া নিরাপত্তা, নজরদারিতে গুরুত্বপূর্ণ এলাকা

16

কান্না থেকে কিংবদন্তি: আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যি

17

ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জার্মান চ্যান্সেলরের

18

ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?

19

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ! দীর্ঘ জীবনের রহস্

20