অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?

ছবি: সংগৃহীত



জাপান বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ব্রাজিলের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে দুর্দান্ত গোলকিপিং করে আলাদা করে নজর কেড়েছেন জায়ন সুজুকি। ২-১ গোলে হারলেও একের পর এক অসাধারণ সেভে দীর্ঘ সময় ব্রাজিলকে হতাশ করে রেখেছিলেন ২৩ বছর বয়সী এই গোলরক্ষক। তাই পরাজয়ের ম্যাচেও প্রশংসায় ভাসছেন তিনি।

সুজুকির গল্পটাও ব্যতিক্রমী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্কে জন্ম নেওয়া এই গোলরক্ষকের বাবা ঘানীয় বংশোদ্ভূত আমেরিকান এবং মা জাপানি। ফলে জন্মসূত্রে তিনি যুক্তরাষ্ট্র, জাপান ও ঘানা তিন দেশের নাগরিকত্বের অধিকারী। তবে ছোটবেলায় পরিবারের সঙ্গে জাপানের উরাওয়ায় চলে আসেন এবং সেখানেই তার ফুটবল-স্বপ্নের শুরু।

উরাওয়া রেড ডায়মন্ডসের একাডেমিতে বেড়ে ওঠা সুজুকি মাত্র ১৬ বছর বয়সে পেশাদার চুক্তি করেন। ১.৯০ মিটার উচ্চতার এই গোলরক্ষক দ্রুতই নিজের প্রতিভার প্রমাণ দেন। আকাশে বল নিয়ন্ত্রণ, দ্রুত রিফ্লেক্স এবং পায়ে বল খেলার দক্ষতা তাকে আলাদা করে তোলে। উরাওয়ার হয়ে ঘরোয়া শিরোপা ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ইউরোপে পাড়ি জমান তিনি।

বেলজিয়ামের সিন্ট-ট্রুইডেনে সফল একটি মৌসুম কাটিয়ে ইতালির পার্মায় যোগ দেন সুজুকি। সিরি ‘আ’-তে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং পার্মাকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধারাবাহিক পারফরম্যান্সে তার বাজারমূল্যও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে তার পথ কেবল সাফল্যে ভরা ছিল না। ২০২৪ এশিয়ান কাপে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েও মানসিকভাবে ভেঙে পড়েননি তিনি। বরং দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছিলেন, পারফরম্যান্সের সমালোচনা মেনে নেওয়া যায়। কিন্তু বর্ণবাদ কখনোই গ্রহণযোগ্য নয়।

বিশ্বকাপে জাপানের যাত্রা শেষ হলেও জায়ন সুজুকি নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখে গেছেন। ব্রাজিলের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করেছে, আগামী দিনের বিশ্ব ফুটবলে সেরা গোলরক্ষকদের আলোচনায় এই তরুণ জাপানির নাম বারবার উচ্চারিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

1

৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

2

জরিপে ৯২% ইসরাইলি মনে করেন যুদ্ধে জয়ী ইরান

3

১৮ বছরের কম বয়সীদের মোবাইল ব্যবহার না করতে কার্যকর পদক্ষেপ

4

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ

5

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

6

জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ

7

এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা, নতুন আশার

8

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

9

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

10

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

11

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরাইল

12

দক্ষিণ কোরিয়ার সাবেক আইনমন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

13

মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির

14

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

15

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

16

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বাড়ছে চাপ

17

জাপানে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

18

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

19

সোনারগাঁয়ে ক্যান্টিন বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩

20