অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মেসির ফেরার দিনে মায়ামির ড্র, আত্মঘাতী গোল ক্যাসেমিরোর

ছবি: সংগৃহীত



বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেছেন মেসি। তবে লিওর ফেরাটা জয় দিয়ে রাঙাতে পারেনি ইন্টার মায়ামি। কলম্বাস ক্রুর বিপক্ষে ২-২ ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি।

রোববার (২ আগস্ট) ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে কলম্বাসকে আতিথ্য দেয়  ইন্টার মায়ামি।

মূলত, এই ম্যাচ দিয়েই ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হয়ে হারের ১৩ দিন পর পেশাদার ফুটবলে ফিরলেন লিওনেল মেসি।

এদিন ম্যাচের প্রথমার্ধে বেঞ্চেই ছিলেন লিও। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে তার মাঠে নামার আঁচ পেয়েই দর্শকরা তাগে স্বাগত জানান।

মেসি নামার সময় ২-১ গোলে এগিয়ে ছিল মায়ামি। দলটার হয়ে একটা গোল করেন লুইস সুয়ারেজ। ঘরের মাঠে নিজের অভিষেকে আত্মঘাতী গোল করেছেন ব্রাজিল তারকা ক্যাসেমিরো। ৮৪তম মিনিটে ব্রেসের গোলে সমতায় আসে অতিথিরা।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ ড্র'তে শেষ হয় ম্যাচ। মেসির সাথে সাথে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন আরেক আর্জেন্টাইন রদ্রিগো দে পল।

আগামী মঙ্গলবার (৬ আগস্ট) নিজেদের পরবর্তী ম্যাচে সান লুইসের মোকাবিলা করবে ইনটার মায়ামি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে খেলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা থেকে যেভাবে সরে এল ফিফা

1

মধ্যস্থতার মাধ্যমে ৪৫ লাখ মামলার জট কমানো সম্ভব : আইনমন্ত্রী

2

আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন

3

মায়ের মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরছেন ফ্রান্স কোচ

4

পানির বোতলে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডানের নকল ধরা পড়ল

5

বিশ্বকাপের প্রাইজমানি: স্পেন পেল ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ ক

6

ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি

7

রামিসা হত্যা মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ

8

ঈদযাত্রায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

9

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু

10

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ

11

ইরান যুদ্ধ ‘শেষের পথে : ট্রাম্প

12

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার

13

এবার এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

14

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও দূরে

15

ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

16

‘লাকি নাম্বারে’ টিকিট কিনে লটারিতে জিতলেন সাড়ে ১২ কোটি টাকা

17

‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’

18

প্রাক্তনকে পুরোপুরি ভুলতে সময় লাগে ৮ বছর, বলছে গবেষণা

19

অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

20