ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

স্পেনের দল ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কেউ

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে স্পেনের জাতীয় দল। কোচ লুইস দে লা ফুয়েন্তে ঘোষিত এই দলে সবচেয়ে আলোচিত বিষয় হলো, রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ই জায়গা পাননি।

ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার ছাড়াই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা থেকে সর্বোচ্চ আটজন খেলোয়াড় দলে ডাক পেয়েছেন।

এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব থেকে তিনজন করে খেলোয়াড় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘোষিত ২৬ সদস্যের দলে গোলরক্ষক হিসেবে আছেন উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়া।

রক্ষণভাগে রয়েছেন মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো।

মিডফিল্ডে দলে জায়গা পেয়েছেন পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, গাভি, রদ্রি, অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।

আক্রমণভাগে আছেন মিকেল ওয়ারজাবাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেররান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ এবং তরুণ তারকা লামিন ইয়ামাল।

বিশেষজ্ঞদের মতে, এই স্কোয়াডে তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণ স্পেনকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরবে আসন্ন বিশ্বকাপে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্যিই কি বিয়ের পর ওজন বাড়ে? জেনে নিন

1

সারা দেশে কালবৈশাখীর আশঙ্কা

2

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

3

আহমাদিনেজাদকে ঘিরে ইরান যুদ্ধের পেছনে গোপন পরিকল্পনা

4

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু

5

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

6

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

7

কেন গরমে কালো পোশাক পরলে গরম বেশি লাগে?

8

‘আমি বিসিবির বৈধ সভাপতি’

9

মেট্রোরেল চলবে রাত ১০টার পরও, যুক্ত হচ্ছে ১০ ট্রেন

10

পশু কোরবানির বিধিনিষেধ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

11

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার বদলি

12

দক্ষিণ কোরিয়াকে হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

13

স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি

14

মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয় : ইমরান খান

15

প্রথম একক ফুটবলার হিসেবে পেলেন প্রিন্সেস অব অস্তুরিয়াস পুরস্

16

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

17

শাহবাগ ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

18

ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

19

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

20