ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন এন এস রাজা সুব্রামানি

এন এস রাজা সুব্রামানি |সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। দায়িত্ব গ্রহণের পর তিনি সামরিকবিষয়ক বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ মে সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পর রাজা সুব্রামানি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমানে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে (এনএসসিএস) সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। এর আগে গত বছরের ৩১ জুলাই তিনি ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ (ভিসিওএএস) পদ থেকে অবসর গ্রহণ করেন।

দীর্ঘ ৩৯ বছরের সামরিক ক্যারিয়ারে এন এস রাজা সুব্রামানি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) হিসেবেও দায়িত্বে ছিলেন।

তার কর্মজীবনে তিনি একাধিক সম্মাননা অর্জন করেন, যার মধ্যে রয়েছে পিভিএসএম, এভিএসএম, সেনা পদক (এসএম) এবং ভিএসএম।

১৯৮৫ সালের ১৪ ডিসেম্বর তিনি গাড়োয়াল রাইফেলসের ৮ ব্যাটালিয়নে কমিশন লাভ করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে নেতৃত্ব দেন।

সরকারি সূত্র অনুযায়ী, তিনি ‘অপারেশন রাইনো’র অংশ হিসেবে আসামে বিদ্রোহ দমনে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া জম্মু ও কাশ্মীরে ১৬৮ পদাতিক ব্রিগেড এবং কেন্দ্রীয় সেক্টরে ১৭ মাউন্টেন ডিভিশনের দায়িত্বেও ছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু জার্মানির

2

কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

3

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ ঘিরে সম্পর্কে ট

4

অ্যাসিড হামলা পেরিয়ে কঙ্গোর ইতিহাস গড়লেন উইসা

5

দুই মাসে ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

6

রাজত্ব এখন নতুন জুনিয়রের হাতে

7

গরুর মাংস খাওয়া কতটুকু নিরাপদ

8

ইতালির নতুন কোচ বালদিনি

9

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

10

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা

11

গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি

12

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা

13

হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল

14

সৌদি, কাতার ও তুরস্ক সফরে শাহবাজ শরিফ

15

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

16

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

17

অর্থনীতির সব সূচকই চাপে: মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান

18

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

19

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

20