ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানালেন জামায়াত আমির

ফাইল ছবি

সরকারকে পদ্মা ব্যারেজ প্রকল্পের ঘোষণা দেওয়ায় সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

শনিবার (১৬ মে) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের ঘোষিত পদ্মা ব্যারেজ প্রকল্প যেন শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবায়নের মাধ্যমে জনগণের উপকারে আসে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতে ফারাক্কা ইস্যুতে দীর্ঘদিন ধরে পানির সংকট ও দুর্ভোগ অব্যাহত রয়েছে। পদ্মা নদী শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে এবং বর্ষাকালে বন্যা ও ভোগান্তি সৃষ্টি করে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বলেন, দেশের স্বার্থে এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কোনো চাপ বা প্রভাবের কাছে নত না হয়ে দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তার মতে, দেশের বহু নদী এখন মৃতপ্রায় অবস্থায় রয়েছে, যা কৃষি ও জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

সমাবেশে তিনি আরও বলেন, দেশটি সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের। নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে—এটাই দেশের ঐতিহ্য বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া তিনি গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ কমানো এবং পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবিও তুলে ধরেন। ‘১১ দলীয় ঐক্য’র উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনায় ইরানের কোচ ও

1

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

2

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারির দায়িত্ব পেলেন যিনি

3

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

4

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, শিগগিরই সাক্ষাত

5

একনজরে আর্জেন্টিনা-স্পেনের আগের ম্যাচগুলোর পারফরম্যান্স-পরি

6

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

7

তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না, আর্জেন্টিনাকে ক্যাসিয়াস

8

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

9

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫৮৬ জনের

10

ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে লাতভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

11

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

12

২০ বছর পর নকআউটে ইকুয়েডর, জাতীয় ছুটি ঘোষণা

13

সবার ভালোবাসায় মনে হচ্ছে, আমার জন্ম সার্থক : চৈতী

14

‘উড়িয়ে দেব পুরো ইরান’ : ট্রাম্প

15

জার্মানিকে স্তব্ধ করে দিয়ে নকআউটে ইকুয়েডর

16

১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

17

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

18

বাংলাদেশের খুনের ব্যাপারে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামল

19

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

20