ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে সাক্ষাৎ হয়।

বাংলাদেশ ও বেলারুশ-এর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো

বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রদূতও নতুন দায়িত্ব পালনের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।

আলোচনায় দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ফৌজদারি মামলার বিষয়েও আলোচনা হয়।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ইতোমধ্যেই শক্তিশালী। তবে এই সম্পর্ককে আরও গভীর করতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে প্রতিরক্ষা খাতে বেলারুশের সক্ষমতার কথা তুলে ধরে তিনি জানান, দেশটি আধুনিক সামরিক সরঞ্জাম, এমনকি ড্রোন সরবরাহেও সক্ষম।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া বৈঠকে কৃষি খাতেও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বেলারুশ বিশ্বের অন্যতম পটাশ সার উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের জন্য নতুন আমদানি উৎস হতে পারে বলে উল্লেখ করেন মন্ত্রী। বর্তমানে বাংলাদেশ সৌদি আরব ও রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে সার আমদানি করে থাকে।

রাষ্ট্রদূত বেলারুশের কৃষি যান্ত্রিকীকরণের অভিজ্ঞতা তুলে ধরলে মন্ত্রী বলেন, কৃষিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশ এ ক্ষেত্রে বেলারুশের কারিগরি সহায়তা গ্রহণ করতে আগ্রহী।

বৈঠকের একপর্যায়ে বেলারুশের এক নাগরিকের ফৌজদারি মামলার বিষয়টি উত্থাপন করেন রাষ্ট্রদূত। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদানের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় এগোচ্ছে ইউরো

1

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

2

ঈদে ডিজিটাল লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশন

3

ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

4

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

5

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

6

ডিপিএলে ক্রিকেটারদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার দেবে বিসিবি:

7

জুলাইয়ে শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক

8

লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

9

দেশে হামের উপসর্গে আরও এক মৃত্যু

10

বৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার কারণ কী? জেনে নিন

11

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

12

যমুনা সেতু মহাসড়কে ১৬ কিমি যানজট

13

রোনালদোর বান্ধবী জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স

14

কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজ করবে সৌদি আরব

15

আজ তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

16

হয়রানি না করার নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন সাকিব আল হাসান

17

মৃত্যুর গুজবে মুখ খুললেন তানিয়া বৃষ্টি

18

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯৮

19

আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার

20