ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিপি না থাকলেও দেখা যাবে ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

ডিপি না থাকলেও দেখা যাবে ছবি। ছবি: সংগৃহীত

কোটি কোটি মানুষ ব্যক্তিগত যোগাযোগ থেকে অফিসিয়াল কাজ পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। তবে অনেক ব্যবহারকারী প্রোফাইল ছবি বা ডিসপ্লে পিকচার (ডিপি) না রাখায় নতুন মেসেজ এলে প্রেরককে শনাক্ত করতে সমস্যা হয়। এই বিড়ম্বনা দূর করতে মেটা একটি নতুন ফিচারের ওপর কাজ করছে, যা চালু হলে ব্যবহারকারীর ডিপি না থাকলেও তার ছবি দেখা যাবে।

নতুন ফিচারে, কেউ যদি প্রোফাইলে ছবি না রাখেন, তাহলে ফোনের কন্টাক্ট লিস্টে সংরক্ষিত ছবিটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাপে প্রদর্শিত হবে। অনেক সময় স্মার্টফোনের কন্টাক্টগুলো ই-মেইল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে। বিশেষ করে জিমেইল-এর মাধ্যমে সংরক্ষিত কন্টাক্টের প্রোফাইল ছবিকেই বিকল্প হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে।

ফিচারটি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে গোপনীয়তা সংক্রান্ত প্রশ্ন উঠলেও মেটা দাবি করেছে, নিরাপত্তা বিবেচনায় রেখেই এটি তৈরি করা হচ্ছে। ফলে ব্যক্তিগত তথ্য ফাঁস বা ডাটা চুরির ঝুঁকি থাকবে না।

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সীমিত সংখ্যক ব্যবহারকারীর ওপর পরীক্ষা চালানো হচ্ছে। সব ঠিক থাকলে ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেউ যদি আপনাকে ব্লক করে রাখেন, তাহলে এই ফিচার কাজ করবে না। সেক্ষেত্রে আগের মতোই তার কোনো প্রোফাইল তথ্য দেখা যাবে না।

এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বচ্ছ করবে, বিশেষ করে প্রোফাইল ছবি না থাকা ব্যবহারকারীদের মেসেজ শনাক্তকরণের ক্ষেত্রে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ

1

এক মাসেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর

2

কেন্টাকির নির্বাচনে ট্রাম্পবিরোধী রিপাবলিকান প্রার্থীর পরাজয়

3

রামিসা হত্যা মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ

4

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

5

আবারও পোশাক নিয়ে প্রশ্নের মুখে জেলেনস্কি, প্রতিক্রিয়ায় যা বল

6

নির্বাচনী ঝুঁকিতে নেতানিয়াহু

7

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

8

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্ট

9

দুই মাস পর খুললো কুয়েতের আকাশসীমা

10

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

11

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

12

মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে মোদির প্রতিশ্রুতি

13

মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সের সঙ্গে আলোচনায় গুগল

14

ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা

15

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা : ইসি সচিব

16

পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ নিখোঁজ খামারি

17

জাতীয় সংসদের অধিবেশন শুরু

18

নেটফ্লিক্সে নতুন সিজন নিয়ে ফিরছে মানি হাইস্ট

19

পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা সুজিত বসু

20