ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আসার আগে দ্বিবেদী-ত্রিবেদীর গুরুত্বপূর্ণ বৈঠক

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও ঢাকায় নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি সংগৃহীত

ঢাকায় দায়িত্ব গ্রহণের আগে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ–ভারত সামরিক সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, সীমান্ত অঞ্চলে নিরাপত্তা সমন্বয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দুই দেশের চলমান কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে বাংলাদেশের কোনো মন্তব্য নেই।

তিনি বলেন, নাগরিকত্ব নির্ধারণ বা অভ্যন্তরীণ নীতি গ্রহণ সম্পূর্ণভাবে ভারতের নিজস্ব সিদ্ধান্ত। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রতিশ্রুতিও তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি জানান, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়া শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষা এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এএনআইর বিশ্লেষণে বলা হয়েছে, সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগে বাংলাদেশ–ভারত সম্পর্ক একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্ককে আরও জটিল করে তুলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস

1

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি

2

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

3

বাংলাদেশে নিউজিল্যান্ড সিরিজ খেলতে কিউই দল

4

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের সর্বশেষ অবস্থা জানাল পাকিস্তান

5

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

6

ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়: নাহিদ ইসলাম

7

ঘরেই বানান সুস্বাদু লটকনের আচার, সহজ রেসিপি

8

নরওয়ের বিপক্ষে যে একাদশ নিয়ে নামবে ব্রাজিল, দেখে নিন

9

ফিফার ‘ওয়াটার ব্রেক’ নিয়ে বিশ্বকাপে নতুন বিতর্ক

10

এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের আহ্বান তথ্য প্রতিমন

11

লাল কার্ডে শুরু মেসির ক্যারিয়ার, শেষটা অমরত্বের

12

ধানমন্ডি-৩২ এ জামায়াতের বিক্ষোভ মিছিল

13

অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে ৩ রেকর্ড

14

গ্রিসের ক্রিট উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

15

হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

16

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

17

৭ নভেম্বর ফের সরকারি ছুটি

18

হাইপারসনিক ‘ডার্ক ইগল’ ক্ষেপণাস্ত্র আনছে যুক্তরাষ্ট্র

19

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

20