অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারালেন নেইমার: চিৎকার, উসকানি, ব্যঙ্গ

ছবি: সংগৃহীত



নেইমারের সান্তোস ব্রাজিলিয়ান কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রেমোর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে । এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সান্তোস। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে ম্যাচ শেষে নেইমারের সঙ্গে রেমো সমর্থকদের উত্তপ্ত পরিস্থিতি।

পুরো ম্যাচজুড়েই নেইমারকে দুয়ো ও কটাক্ষ করছিলেন রেমোর সমর্থকেরা। মাঠ ছাড়ার সময়ও সেই বিদ্রূপ থেকে রেহাই পাননি ব্রাজিলিয়ান তারকা। বরং এবার গ্যালারির কটাক্ষের জবাব দিতে দেখা যায় তাকেই।

ড্রেসিংরুমের পথে যাওয়ার সময় নেইমার রেমো সমর্থকদের দিকে চুমু ছুড়ে দেন এবং তাদের উদ্দেশে কথা বলতে থাকেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে টানেলে ঢোকার পর রেমোর কর্মকর্তাদের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন তিনি।

এরপর আরও উত্তেজিত হয়ে কর্মকর্তাদের সামনে নাচতে দেখা যায় নেইমারকে। বেলেম স্টেডিয়ামের মিক্সড জোনে ঘটনাটি ঘটে। নেইমারের আচরণের জবাবে রেমো সমর্থকেরাও অঙ্গভঙ্গি ও অশালীন ভাষায় তাকে উত্ত্যক্ত করতে থাকেন।

একপর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দুই পক্ষের মাঝে থাকা নিরাপত্তাবেষ্টনী না থাকলে ঘটনাটি শারীরিক সংঘর্ষে রূপ নিতে পারত। পরে গাড়িতে করে স্টেডিয়াম ছাড়ার সময়ও নেইমারকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকেন কয়েক ডজন সমর্থক।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিপক্ষে অন্য কোনো দল এভাবে লড়তে পারত না: কেপ ভা

1

মার্কিন যুদ্ধবিমানের উড্ডয়ন রুট এখন ইরানের হাতে

2

পরিস্থিতির উন্নতি,তবে লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

3

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

4

মধ্যপ্রাচ্য সংকটে ভারতে ফের জ্বালানির দাম বাড়ল

5

হ্যাটট্রিকে ক্লোসার রেকর্ড ছুঁলেন মেসি

6

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

7

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

8

‘এটাই আর্জেন্টিনা, এই দল কখনো হাল ছাড়ে না’, রুদ্ধশ্বাস জয়ের

9

৯ মে নবীনদের বরণে প্রস্তুত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব

10

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব দুই দেশেই পড়ছে: রিজভী

11

আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প

12

‘নোংরা ফুটবল’ খেলেই জিতেছে ফ্রান্স, স্বীকার করলেন এমবাপ্পে

13

বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন হ্যারি কেইন

14

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ২২৮ স্থাপনা ক্ষতিগ

15

মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি গেল আর্জেন্টাইন সাংবা

16

বাংলাদেশ–মালদ্বীপ ম্যাচে আসলে কী হয়েছিল

17

কলকাতা হাইকোর্টে নিজেই মামলায় লড়লেন মমতা ব্যানার্জী

18

স্লো ওভার রেটের কারণে ঋতুরাজের জরিমানা

19

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুত বৃদ্ধির কারণ কী

20