অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ৯ মার্চ

কাজাখস্তানে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ৮ ফেব্রুয়ারি, সোমবার। মাসব্যাপী রোজা শেষে ৯ মার্চ, মঙ্গলবার ঈদুল ফিতর উদ্‌যাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশটির মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন আগামী বছরের ধর্মীয় দিবসগুলোর পঞ্জিকা অনুমোদন করেছে।

কাজাখস্তানের সংবাদমাধ্যম কাজইনফর্ম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে হিজরি মাসের সূচনা চাঁদ দেখার ওপর নির্ভর করায় এসব তারিখ পরিবর্তিত হতে পারে।

২০২৭ সালে শবে কদর কবে?

ইসলামে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাত লাইলাতুল কদর বা শবে কদর ২০২৭ সালের ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে পড়তে পারে বলে পঞ্জিকায় উল্লেখ করা হয়েছে।

রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ এই রাতে মুসলিমরা বিশেষ ইবাদত-বন্দেগি করেন। পবিত্র কোরআন নাজিলের সঙ্গে এ রাতের বিশেষ সম্পর্ক রয়েছে।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ১৬ মে

কাজাখস্তানের ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল আজহা বা কুরবান আইত উদ্‌যাপিত হতে পারে ১৬ মে, রোববার। দেশটিতে উৎসবটি তিন দিন ধরে পালিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

ঈদুল আজহার আগের দিন, ১৫ মে শনিবার, আরাফার দিবস পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

শবে বরাত ও ঈদে মিলাদুন্নবীর তারিখ

রমজান শুরুর আগে ২০২৭ সালের ২২ ও ২৩ জানুয়ারির মধ্যবর্তী রাতে শবে বরাত পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন।

এ ছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মস্মরণে ঈদে মিলাদুন্নবী বা মাওলিদ পালনের তারিখ হিসেবে ১৪ ও ১৫ আগস্টের কথা উল্লেখ করা হয়েছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ

কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন জানিয়েছে, হিজরি মাসের সম্ভাব্য সূচনাতারিখ নির্ধারণে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য ব্যবহার করা হয়েছে।

তবে হিজরি মাসের শুরু নির্ধারিত হয় নতুন চাঁদ দেখার ভিত্তিতে। এ কারণে ঘোষিত তারিখগুলো এখনো সম্ভাব্য; চাঁদ দেখার পরিস্থিতি অনুযায়ী এক দিন আগে বা পরে হতে পারে।

উল্লেখ্য, কাজাখস্তানের এই পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত তারিখ বাংলাদেশের জন্য চূড়ান্ত নয়। বাংলাদেশে রমজান ও ঈদের তারিখ চাঁদ দেখার ভিত্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার মাধ্যমে নির্ধারিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনা

1

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

2

বোমা-ক্ষেপণাস্ত্রে ইরানকে দমানো যাবে না: পেজেশকিয়ান

3

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

4

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

5

বাবা মানে জমে থাকা ভালোবাসার ঋণ

6

ওয়েলকাম টু দ্য জঙ্গল-এ থাকছেন না সালমান খান

7

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করল বিজিবি

8

গরমে ডাবের পানির উপকারিতা বাড়াতে মেশান এই ৫ উপাদান

9

মেসির ২ মিনিটের ভিডিওতে ২১ বছরের মহাযাত্রা

10

জামিন পেলেন আমির হামজা

11

কোয়ার্টার ফাইনালে না উঠলে পরেরবারই বিশ্বকাপ জেতে ব্রাজিল, ইত

12

আলোচিত সেই রেফারি ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন

13

হবিগঞ্জে ছাত্রনেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

14

কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন শাবন

17

বিশ্বকাপে গোলের সেঞ্চুরি নেদারল্যান্ডসের

18

ডি থ্রি ট্রফির নিলামে শরিফুলের দাম সর্বোচ্চ

19

বৃদ্ধার মৃত্যুর ঘটনায় সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকো

20