ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনা

সংগৃহীত ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি থেকে নামার সময় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। শুক্রবার রাত ১০টার দিকে দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত দুই নারী যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে শাহ পরাণ ফেরিতে করে একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। রাত ১০টার দিকে ফেরিটি দৌলতদিয়া ঘাটের ৭ নম্বর পন্টুনে পৌঁছালে বাসটি হঠাৎ বিকল হয়ে পড়ে।

পরে স্থানীয় কয়েকজন মিলে বাসটি ধাক্কা দিয়ে সচল করার চেষ্টা করেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ফেরিতে থাকা দুই নারী যাত্রী আহত হন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার বিষয়ে দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বরত বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন জানান, ফেরিতে থাকা একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসটির কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ব্যাটারি পরিবর্তন করে বাসটি পুনরায় সচল করা হয় এবং সেটি ফেরিঘাট ত্যাগ করে।

এদিকে দুর্ঘটনা নিয়ে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ কিংবা সংশ্লিষ্ট পরিবহন মালিকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

ঈদযাত্রা সামনে রেখে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে ফেরিঘাট এলাকায় নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন যাত্রীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটারির গলিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ইঙ্গিত অমির

1

দেশে হামের উপসর্গে আরও এক মৃত্যু

2

৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার জোয়ানে

3

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

4

বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান

5

অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

6

ড.ইউনুসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানম

7

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

8

আজ ৫৩তম জন্মদিন শচীন টেন্ডুলকারের

9

ভুয়া ও জাল সনদে অভিযুক্ত ৬৩ শিক্ষককে মাউশির নোটিশ

10

যানজট নিয়ন্ত্রণে ঈদে ঢাকা-টাঙ্গাইল রুটে প্রশাসনের বিশেষ পরিক

11

ইরানকে ঘিরে নতুন কৌশলগত জোট

12

৯৬ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন গিলবার্তো মোরা

13

অতিথি আপ্যায়নের বরকত ও গুরুত্ব

14

আজ তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

15

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

16

বিশ্বকাপের দুই মাস আগে সৌদি কোচ হার্ভে রেনার্ড বরখাস্ত

17

নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি

18

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনা

19

২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

20