অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২০ আগস্ট ২০২৫, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে যে দাবিগুলো করেছেন পুতিন

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখন পুতিন–জেলেনস্কি বৈঠক আয়োজন করা সম্ভব হবে।

তবে যুদ্ধ বন্ধ করতে পুতিনের দাবিগুলো কী

ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা করেছেন ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না— আর রাশিয়া চায় সেই প্রতিশ্রুতি আবারও স্পষ্টভাবে নিশ্চিত ও চুক্তিবদ্ধ হোক। এছাড়া দনবাস অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ চাইছে রাশিয়া। যার মানে হবে কিয়েভকে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে যে অংশগুলো এখনও ইউক্রেন ধরে রেখেছে, সেগুলোও ছেড়ে দিতে হবে।

গত সপ্তাহে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে পুতিন নাকি ট্রাম্পকে এক শান্তি প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবে শর্ত ছিল ইউক্রেন দোনেৎস্ক অঞ্চল থেকে সরে দাঁড়াবে, বিনিময়ে রাশিয়া জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলে ফ্রন্টলাইন থেকে সেনা সরিয়ে নিবে বা সামরিক কার্যক্রম স্থগিত করবে।

দনবাসকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে রাশিয়া। বর্তমানে লুহানস্কের বেশিরভাগ অংশ ও দোনেৎস্কের প্রায় ৭০ শতাংশ নিয়ন্ত্রণ মস্কোর হাতে। এছাড়া রাশিয়া ২০১৪ সালে অবৈধভাবে ক্রিমিয়া উপদ্বীপ দখল করেছিল।

তবে পুতিন যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং মনে হচ্ছে তিনি ট্রাম্পকে রাজি করাতে পেরেছেন। ট্রাম্প বলেছেন, তিনি যুদ্ধবিরতি এড়িয়ে সরাসরি একটি স্থায়ী শান্তিচুক্তির দিকে যেতে চান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের ঘোষণা

2

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

3

পাকিস্তানে এ-লেভেল প্রশ্ন ফাঁসের অভিযোগ

4

লটারিতে সুযোগ পেয়ে একসাথে হজে যাচ্ছেন তিন বোন

5

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল? এগিয়ে কারা

6

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে আসছে পেইড ফিচার

7

গোপন সামরিক তথ্য ফাঁস

8

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

9

ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা

10

কোনো কিছুই অসম্ভব নয়-আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে কোচ

11

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

12

ময়মনসিংহে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

13

রূপকথার মতো অভিষেক এশিয়ান গেমসে, হ্যাটট্রিক স্বর্ণপদক চীনা

14

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

15

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

16

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি মডেল

17

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান মাখোঁর

18

মার্তিনেসকে ঘিরে স্বস্তি আর্জেন্টিনার

19

ঈদযাত্রায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

20