ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আগের রঙের ইউনিফর্মে ফিরছে পুলিশ

বাংলাদেশ পুলিশ আবারও তাদের ঐতিহ্যবাহী ইউনিফর্মের রঙে ফিরছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে পুলিশের পোশাক নির্ধারণ করা হয়েছে। তবে এবার একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে সব সদস্যের প্যান্টের রঙ খাকি রাখা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট পরবেন। অন্যদিকে দেশের সব মেট্রোপলিটন পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা অলিভ বা জলপাই রঙের শার্ট। তবে ইউনিটভেদে শার্টের রঙ আলাদা হলেও সব সদস্যের প্যান্টের রঙ হবে খাকি।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এই পরিবর্তনের আওতার বাইরে থাকবে। অর্থাৎ এসব ইউনিটের বিদ্যমান ইউনিফর্মে কোনো পরিবর্তন আনা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জোরালো হয়। সেই সময় পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে পুলিশের সব সদস্যের জন্য আয়রন বা লোহা রঙের নতুন ইউনিফর্ম নির্ধারণ করা হয় এবং একই বছরের ২৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যরা সেই পোশাকে দায়িত্ব পালন শুরু করেন। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বাহিনীটি আবারও তাদের পরিচিত রঙের ইউনিফর্মে ফিরে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

1

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

2

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তান

3

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্

4

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডা

5

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

6

চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ আংটি উপহারের ঘোষণা ফিফার

7

লাখ টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

8

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

9

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

10

অনুশীলনে ধীরগতির নেইমার, দলে ফেরা নিয়ে উঠছে প্রশ্ন

11

চট্টগ্রামে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

12

ঘুষ ছাড়া সেবা মেলে না!

13

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার

14

দীর্ঘদিনের কোমর ব্যথার আধুনিক চিকিৎসা ও কার্যকর সমাধান

15

ফাইনালে গভীর রহস্যের গন্ধ পাচ্ছি: বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল

16

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল

17

বিশ্বকাপে নেইমারকে দেখতে চান মেসি

18

চলতি সপ্তাহেই বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের,পাল্টা আঘাতের পরিক

19

‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’ বাংলায় ফিফার পোস্ট

20