রাজধানীতে কড়া নিরাপত্তা, নজরদারিতে গুরুত্বপূর্ণ এলাকা
ডেস্ক রিপোর্টার
প্রকাশ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম |অনলাইন সংস্করণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে সক্রিয় রয়েছে।
সরকারের পূর্বঘোষণা অনুযায়ী ঢাকা ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকাকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে।
গুলিস্তান, জাতীয় প্রেসক্লাব এলাকা, শাহবাগ, মতিঝিল, ফার্মগেট, পান্থপথ ও ধানমন্ডিসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, যেসব এলাকায় জনসমাগমের আশঙ্কা রয়েছে সেখানে সকাল থেকেই পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহরম মাসকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, রাজধানী ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে। সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগে সেনা মোতায়েনের জন্য একটি চিঠি পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের বেআইনি কর্মসূচি, শোডাউন ও মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।
চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগরসহ নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জানমালের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ ব্যবস্থার আওতায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন। রাজধানীতে নিরাপত্তা জোরদারের ফলে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সাধারণ মানুষের চলাচলেও বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?
1
এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল: স্কালোনি
2
বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের আন্তর্জাতিক সাফল্য
3
এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের আহ্বান তথ্য প্রতিমন
4
আজ বিশ্ব মা দিবস
5
ডিপিএলে ক্রিকেটারদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার দেবে বিসিবি:
6
মারা গেলেন টাঙ্গাইলের ভাইরাল কৃষক কবির হোসেন
7
বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন হ্যারি কেইন