ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

হাসনাতের ওপর হামলার নিন্দা জানাল যুবশক্তি

প্রতীকী ছবি

চট্টগ্রামে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি। সংগঠনটি এ ঘটনাকে ‘মব সন্ত্রাস’ উল্লেখ করে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে মন্তব্য করেছে।

জাতীয় যুবশক্তির পক্ষ থেকে বলা হয়, হাসনাত আব্দুল্লাহ সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এ সময় তাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়, তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক।

বিবৃতিতে আরও বলা হয়, মনজুর আলম অতীতে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত ছিলেন। কিন্তু অতীতে এ ধরনের সাক্ষাতে কোনো প্রতিক্রিয়া না থাকলেও বর্তমানে তাকে ঘিরে ‘মব’ সৃষ্টি করা রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।

সংগঠনটির মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তা কখনোই সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রকাশ করা উচিত নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এছাড়া সব রাজনৈতিক শক্তির প্রতি সহনশীলতা বজায় রেখে গণতান্ত্রিক আচরণ অনুসরণের আহ্বানও জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যমজ দুই ভাই

1

শ্বশুর-শাশুড়ির সেবায় স্ত্রীকে বাধ্য করা যাবে না: হাইকোর্ট

2

বিদায়ের পরও স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাপান

3

ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

4

মেসির জন্য স্পেন ছেড়ে আর্জেন্টিনায় খেলতে এসেছেন নিকো পাজ

5

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

6

নতুন পে-স্কেল বাস্তবায়নে ধাপভিত্তিক পরিকল্পনা

7

মার্কিন হামলায় কুয়েত-বাহরাইনকে দায়ী করল ইরান

8

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি

9

শাকিরার গানে জমে উঠল বিশ্বকাপ উদ্বোধন

10

‘আমি মিথ্যা বলব না, এখনও কষ্ট হচ্ছে’, বিশ্বকাপের পর এমবাপ্পে

11

আইপিএল খেলার অনুমতি পেলেন মিচেল স্টার্ক

12

দক্ষিণ কোরিয়াকে হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

13

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

14

লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক

15

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির চেষ্টা

16

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

17

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

18

প্রাক্তনকে পুরোপুরি ভুলতে সময় লাগে ৮ বছর, বলছে গবেষণা

19

এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা, নতুন আশার

20