অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সরকার ফেসবুক, ইউটিউবসহ ২৬টি প্ল্যাটফর্ম বন্ধের নির্দেশ দেয়। এর প্রতিক্রিয়ায় সোমবার সকাল থেকে রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের ভিতরে ঢুকে তাণ্ডব চালায়।

স্থানীয় প্রশাসন বিক্ষোভ দমনের জন্য কারফিউ জারি করেছে এবং বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র সহকারী লেফটেন্যান্ট জেনারেল রাজারাম বাসনেত জানিয়েছেন, জেলা নিরাপত্তা কমিটির সুপারিশ অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে। এছাড়া ২০০-এরও বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। কাঠমান্ডুতে ১৯ জন নিহত হয়েছেন, আরেক শহর ইটাহারিতে দুইজন মারা গেছেন। নিহতদের মধ্যে ট্রমা সেন্টারে ৮, এভারেস্ট হাসপাতালে ৩, সিভিল হাসপাতালে ৩, কাঠমান্ডু মেডিকেল কলেজে ২ এবং ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

আহতদের মধ্যে বিক্ষোভকারী, নিরাপত্তা কর্মী এবং সাংবাদিক রয়েছেন। সিভিল সার্ভিস হাসপাতালের মেডিকেল ডিরেক্টর দীপক পাউডেল জানিয়েছেন, শুধুমাত্র ওই হাসপাতালে একশর বেশি আহত ব্যক্তি আনা হয়েছিল। তাদের মধ্যে অনেকেই রাবার বুলেটের আঘাত পেয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সমস্ত আহতকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

1

আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল সানি লিওনের

2

বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ

3

বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন হ্যারি কেইন

4

শাহবাগ ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

5

পানির বোতলে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডানের নকল ধরা পড়ল

6

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

7

শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করল জাপান

8

ফাইনালের টিকিট পেতে ব্রাজিলকে হারাতে হবে দুই বিশ্বচ্যাম্পিয়ন

9

নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

10

আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না : মাশরাফি

11

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

12

‘জয় বাংলা’ স্লোগান লেখার মামলায় বাবা-ছেলে কারাগারে

13

মেঘনায় ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ৩

14

কক্সবাজার যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

15

ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?

16

পাকিস্তানের বেলুচিস্তানে গ্রেনেড হামলা

17

২৪ বিলিয়ন ডলার ছাড় ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান

18

হটস্পট ৩০ উপজেলায় হাম সংক্রমণ কমছে

19

কেপ ভার্দে ম্যাচের আগে যা ভাবাচ্ছে মার্টিনেজকে

20