ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, অর্থাৎ প্রায় ১৩৭ কোটি টাকার একটি মানবিক সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের মধ্যে হওয়া এই চুক্তির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও শিশু সুরক্ষাসহ বিভিন্ন খাতে সহায়তা প্রদান করা হবে।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে অস্ট্রেলিয়া সরকারের ধারাবাহিক সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ সহায়তার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকা প্রয়োজন।

চুক্তির আওতায় প্রাপ্ত অর্থ শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি উন্নয়ন কার্যক্রমে ব্যয় করবে ইউনিসেফ। এর মাধ্যমে রোহিঙ্গা শিবিরের পাশাপাশি আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীও উপকৃত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই অর্থায়ন ২০২৬ থেকে ২০২৮ মেয়াদে বাংলাদেশ ও মিয়ানমারে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ।

উল্লেখ্য, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়া বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে মোট ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা প্রদান করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

1

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

2

সাংবাদিকতা না করেই ‘সম্পাদক’ হিরণ, শিক্ষিকা বিউটি রানীকে অপদ

3

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

4

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের বড় চ্যালেঞ্জ ইরানের মশা নৌবহর

5

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

6

সন্তানদের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ

7

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

8

মরিয়ম নওয়াজের মেয়ের বিয়ে, যে বন্ধুত্বে জুড়েছিল দুই পরিবার

9

৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

10

কফির দেশ কলাম্বিয়ায় এবার কফি বিশ্ববিদ্যালয়

11

শাহজালাল বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল

12

ইরানকে ৩০০ কোটি ডলার দেওয়ার দাবি নাকচ আমিরাতের

13

সেরা গোলের দৌড়ে মেসি-আলভারেজ, সমর্থকদের ভোটে নির্বাচিত হবে ব

14

চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও জোরদার

15

নিরাপত্তার নিশ্চয়তা পেলে ‘দেশে ফিরতে প্রস্তুত’ সাকিব, বিচারে

16

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে যা লিখলেন সাহাবুদ্দিন

17

এক নেটওয়ার্কে আসছে দেশের সব টোলপ্লাজা

18

প্রথম একক ফুটবলার হিসেবে পেলেন প্রিন্সেস অব অস্তুরিয়াস পুরস্

19

ইরান অধিনায়ক তারেমিকে বিমানবন্দরে আটকে যুক্তরাষ্ট্রের বিরুদ্

20