অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে শীর্ষে এমবাপ্পে

ছবি: সংগৃহীত



বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত এক সমাপ্তি টেনেছেন থমাস টুখেলের শিষ্যরা। 

বুকায়ো সাকার চোখধাঁধানো হ্যাটট্রিকে চড়ে ব্রোঞ্জপদক নিজেদের করে নিলেন থ্রি লায়ন্সরা। তবে ইংল্যান্ডের এই জয়োৎসবের রাতেও ফুটবল ইতিহাসের পাতায় নিজের নাম নতুন করে লিখিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। 

ম্যাচে জোড়া গোল করার মধ্য দিয়ে লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন নিজের করে নিয়েছেন এমবাপ্পে। বিশ্বমঞ্চে এখন তার মোট গোল সংখ্যা ২২টি। 

ম্যাচের প্রথমার্ধ কিছুটা শান্তভাবে কাটলেও দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল নাটক। ম্যাচের ৪৮ মিনিটে এমবাপ্পে তার প্রথম গোলটি করে ফ্রান্সকে ম্যাচে ফেরান। এরপর ৬৬ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করার সঙ্গে সঙ্গেই তিনি টপকে যান আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে, যিনি ২১ গোল নিয়ে এত দিন শীর্ষে ছিলেন।

রিয়াল মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকারের ঝুলিতে এখন বিশ্বকাপের গ্রুপ পর্ব, রাউন্ড অব ৩২, রাউন্ড অব ১৬, কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল—সব কটি স্তরেই গোল করার অনন্য কীর্তি রয়েছে। তবে একটি জায়গায় তার আক্ষেপ রয়েই গেছে; ক্যারিয়ারে খেলা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালের একটিতেও এখন পর্যন্ত জালের দেখা পাননি তিনি। 


ইংল্যান্ডের বিপক্ষে এই দুই স্ট্রাইকের পর চলতি বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের দৌড়েও শীর্ষে চলে গেছেন এমবাপ্পে। ১০ গোল এবং ৪ অ্যাসিস্ট নিয়ে তিনি এখন সবার ওপরে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সংগ্রহ ৮ গোল ও ৪ অ্যাসিস্ট।

চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের শীর্ষ তালিকা:

১. কিলিয়ান এমবাপ্পে । গোল: ১০, অ্যাসিস্ট: ৪

২. লিওনেল মেসি | গোল: ৮, অ্যাসিস্ট: ৪

৩. আর্লিং হালান্ড | গোল: ৭, অ্যাসিস্ট: ০০

৪. জুড বেলিংহাম | গোল: ৭, অ্যাসিস্ট: ১

৫. হ্যারি কেইন | গোল: ৬, অ্যাসিস্ট: ১

৬. উসমান দেম্বেলে | গোল: ৬, অ্যাসিস্ট: ২ 

এমবাপ্পের এই অবিশ্বাস্য পারফরম্যান্স রোববারের (১৯ জুলাই) ফাইনাল ম্যাচটিকে আরও রূপকথার মতো করে তুলেছে। নিউজার্সিতে স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ৩৯ বছর বয়সি মেসির সামনে এখন কেবল আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করার স্বপ্নই নয়, বরং এমবাপ্পেকে ছাড়িয়ে গোল্ডেন বুট ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড পুনরুদ্ধার করার কঠিন সমীকরণ। গোল্ডেন বুট নিজের করে নিতে হলে রোববারের ফাইনালে স্পেনের বিরুদ্ধে মেসিকে অন্তত ২ গোল এবং ১টি অ্যাসিস্ট করতে হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনেই বিশ্বকাপে মেসির অভিষেক হয়েছিল

1

শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দি পলের

2

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তায় মরিয়া সরকার

3

ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

4

মেসির স্বাক্ষরিত জার্সিসহ শাকিরার পোশাক নিলামে

5

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

6

এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের আহ্বান তথ্য প্রতিমন

7

ভ্যাটের আওতায় আসছে সব ব্যবসা

8

মেসির রেকর্ড, আর্জেন্টিনার ইতিহাস লেখা অবিশ্বাস্য এক রাত

9

ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ কর

10

গরমে ডাবের পানির উপকারিতা বাড়াতে মেশান এই ৫ উপাদান

11

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

12

ভ্যাপসা গরমে চোখের যত্নে জরুরি সতর্কতা

13

গ্যাস নিয়ে বড় সুখবর

14

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

15

পানিবিরতি নিয়মে অসন্তুষ্ট স্কালোনি, নষ্ট হচ্ছে ম্যাচের ছন্দ

16

পরিসংখ্যান বলছে বিশ্বকাপ ইতিহাসে মেসিই সর্বকালের সেরা

17

ব্রাজিল ম্যাচের আগে যে লক্ষ্যের কথা জানালেন নরওয়ে কোচ

18

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হলো হজ ফ্লাইট ২০২৬

19

ডেস্কে বসে একটানা কাজ, বাড়ছে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি

20