অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

ছবি: সংগৃহীত



 বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। প্রায় দুই বছর পর ভিসা চালু করল ভারত। এজন্য আবেদন করা যাবে আগামী ২৮ জুন থেকে। ভিসা প্রদান শুরু হবে ১ জুলাই থেকে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের পাঁচটি ভিসা সেন্টার থেকে আবেদনকারীরা সেবা নিতে পারবেন।

হাইকমিশনার আরও বলেন, ভবিষ্যতে ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেডিকেল ভিসাপ্রত্যাশী, শিশু ও প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে।

এদিকে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা প্রদান করেছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর এ সিদ্ধান্ত দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পর্যটন কার্যক্রম আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

1

রাজধানীতে কড়া নিরাপত্তা, নজরদারিতে গুরুত্বপূর্ণ এলাকা

2

আমার কাছে পুরো বিষয়টিই এক বিশাল প্রহসন: মেসির গোল্ডেন বল না

3

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

4

ঋণের চাপে তিন বছরের সন্তানকে সেতুতে রেখে নদীতে ঝাঁপ দম্পতির

5

নেইমার আর আগের মতো নেই: বলছেন জাপানের ফরোয়ার্ড

6

নড়াইলে তীব্র গরমে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

7

যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফল স্টেন্ট স্থাপন

8

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

9

খেলাধুলার সঙ্গে লেখাপড়ায়ও গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

10

স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড

11

দুই রেকর্ডে পেলে ও এমবাপ্পেকে বিদায় করলেন মেসি

12

‘ওদের আছে মেসি, আমাদের আছে সালাহ’

13

হরমুজ প্রণালীতে ইরানের ‘স্মার্ট কন্ট্রোল’ জোন ঘোষণা

14

ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি

15

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্

16

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

17

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

18

কফির দেশ কলাম্বিয়ায় এবার কফি বিশ্ববিদ্যালয়

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20