ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালীন গুলির ঘটনার পর তিনি নিজের নিরাপত্তা ও মানসিক অবস্থার বিষয়ে এ মন্তব্য করেন।

তিনি বলেন, দায়িত্ব ঝুঁকিপূর্ণ হলেও তিনি পরিস্থিতিতে ভেঙে পড়েননি এবং স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছেন। একই সঙ্গে জানান, ঘটনার আগে কোনো ধরনের হুমকি বা পূর্ব সতর্কতা ছিল না।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার, ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেল-এ। হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজ চলাকালীন হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিক্রেট সার্ভিস জানায়, সাত থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনার পর প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং অতিথিদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।

ট্রাম্প জানান, ঘটনাস্থলে থাকা নিরাপত্তা কর্মীরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তিনি নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, তারা অসাধারণ কাজ করেছেন।

তিনি আরও বলেন, অনেক মানুষ এ ধরনের পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়ে, তবে তিনি তা নন। তার ভাষায়, “আমি দেশের জন্য কাজ করছি, অন্য কোনো কারণে নয়।”

ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেলেন আমির হামজা

1

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

2

খেলাপি ঋণ কমার আড়ালে বাড়ছে ব্যাংকিং খাতের ঝুঁকি

3

ইউনূসের আমলে মতপ্রকাশের স্বাধীনতায় বিধি-নিষেধ ছিল

4

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

5

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

6

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

7

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

8

পুলিশকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার আ

9

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

10

হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

11

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৭৭ জন

12

‘কৃষক কার্ড’ নিয়ে বিএনপির পরিকল্পনা, যা বললেন রিজভী

13

তরমুজের খোসা-বীজেও মিলবে উপকার

14

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

15

ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির ট্রাকসেল শুরু

16

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

17

হরমুজে উত্তেজনা, ইরান-যুক্তরাষ্ট্র অচল অবস্থা

18

পহেলা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া

19

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের বড় চ্যালেঞ্জ ইরানের মশা নৌবহর

20