অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মেসির কথাগুলো আমার গলায় ঝুলে থাকা স্বর্ণপদকের মতোই মূল্যবান: ইয়ামাল

ছবি: সংগৃহীত



স্পেনের বিশ্বকাপ জয়ের রাতে  আরেকটি মুহূর্ত ফুটবলপ্রেমীদের বিশেষভাবে নাড়া দিয়েছে। ফাইনাল শেষে লিওনেল মেসি ও লামিন ইয়ামালের আবেগঘন সাক্ষাৎকে অনেকেই ফুটবলের দুই প্রজন্মের প্রতীকী ‘ব্যাটন হস্তান্তর’ হিসেবে দেখছেন।

মাত্র ১৯ বছর বয়সে দুর্দান্ত এক বিশ্বকাপ শেষ করে শিরোপা জিতেছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তবে তার মতে, সেদিনের সবচেয়ে স্মরণীয় ঘটনা ছিল না ট্রফি জয়, বরং ম্যাচ শেষে শৈশবের আদর্শ লিওনেল মেসির সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথন।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ট্রিবুনাকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, কয়েক বছর আগে কেউ যদি তাকে বলত, বিশ্বকাপ জয়ের পথে ফাইনালে লিওনেল মেসির বিপক্ষে খেলবেন, তাহলে তিনি তা বিশ্বাসই করতেন না। তিনি বলেন, “কয়েক বছর আগে যদি কেউ বলত, মেসির বিপক্ষে খেলে আমি বিশ্বকাপ জিতব, তাহলে আমি তাকে পাগল ভাবতাম।”

ফাইনাল শেষে আর্জেন্টাইন অধিনায়ক মেসির কাছে গিয়ে নিজের শ্রদ্ধা প্রকাশ করেন ইয়ামাল। এ প্রসঙ্গে তিনি বলেন, “তিনি ইতিহাসের সেরা ফুটবলার। আমি সবসময় তাকে অনুসরণ করেছি। তাই ম্যাচ শেষে তার প্রতি সম্মান জানাতে চেয়েছিলাম।”

সেই সংক্ষিপ্ত আলাপচারিতায় মেসি তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণামূলক কিছু কথা বলেন, যা আজীবন মনে রাখবেন বলে জানিয়েছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

ইয়ামাল বলেন, “তিনি আমাকে বলেছেন, আমি যেন নিজের পথেই এগিয়ে যাই। ভবিষ্যৎ আমাদের প্রজন্মের। তার এই কথাগুলো আমার গলায় ঝুলে থাকা স্বর্ণপদকের মতোই মূল্যবান।”

ইয়ামালের এই মন্তব্য প্রকাশের পর ফুটবল অঙ্গনে ব্যাপক সাড়া পড়ে। সমর্থক ও আন্তর্জাতিক গণমাধ্যম মেসির বিনয়ী আচরণ এবং তরুণ প্রতিভার প্রতি তার উৎসাহব্যঞ্জক বার্তার প্রশংসা করেছে।

অনেক বিশ্লেষকের মতে, পরাজয়ের হতাশার মধ্যেও প্রতিপক্ষের এক তরুণ ফুটবলারকে অভিনন্দন ও উৎসাহ দেওয়া মেসির মহানুভবতারই পরিচয়। আবার অনেকেই ঘটনাটিকে ভবিষ্যৎ প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার প্রতীকী দৃশ্য হিসেবে দেখছেন।

মেসি ও ইয়ামালের সম্পর্ক নিয়ে সমর্থকদের আগ্রহের আরেকটি কারণ দুজনেরই বার্সেলোনার সঙ্গে গভীর সংযোগ। শিশুকালে ইয়ামালকে কোলে নিয়ে মেসির সেই বহুল আলোচিত ছবিটি নতুন করে আলোচনায় আসার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে কৌতূহল আরও বেড়েছে।

বিশ্লেষকদের অনেকেই মনে করেন, ইয়ামালের খেলার ধরনে ক্যাম্প ন্যুতে ক্যারিয়ারের শুরুর দিকের মেসির ছাপ খুঁজে পাওয়া যায়। তাই স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর ইয়ামাল শুধু বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই নয়, শৈশবের আদর্শের কাছ থেকে পাওয়া অমূল্য একটি বার্তা নিয়েও দেশে ফিরছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেক্সিকোকে হারাতে যৌন শক্তিবর্ধক ট্যাবলেট খেয়ে নামছেন কেইন-ব

1

আলজেরিয়া বাধা পেরিয়ে জয় দিয়ে শুরু করতে চায় আর্জেন্টিনা

2

স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

3

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, অভিযোগ বিজেপি ১০০ আসন লুট করেছে

4

শেষ মুহূর্তের দিয়ালোর গোলে আইভরি কোস্টের দুর্দান্ত সূচনা

5

এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা, নতুন আশার

6

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি ও রনি

7

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

8

দীর্ঘতম মোতায়েন শেষে ফিরছে ইউএসএস ফোর্ড

9

প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কানাডা

10

বিশ্বকাপে বিশ্ব অর্থনীতির জয়গান

11

তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২

12

‘ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো’

13

আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনার মুখে কড়া জবাব দিলেন মেসির স্ত্র

14

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

15

খেলোয়াড় সংকটে বার্সেলোনার ম্যাচ বাতিল

16

ইরান ইস্যুতে নতুন ইঙ্গিত ট্রাম্পের

17

লেবাননে জাতিসঙ্ঘের বহরে হামলা

18

নতুন ভিসিকে বাধা, ডুয়েটে ব্লকেড

19

শুধু ইরানের নয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সব মুসলমানের শত্রু: খাম

20