ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমান

ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে যাত্রা শুরু করেন তিনি। দিনব্যাপী এ সফরে উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেবেন তিনি। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সেখানে রাজনৈতিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তারেক রহমান। স্থানীয় কৃষি ও জলাবদ্ধতা নিরসনে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। দীর্ঘদিন ধরে খালটি পুনঃখননের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন সহায়তা কার্যক্রম তুলে দেওয়ার কথা রয়েছে।

দিনের শেষ কর্মসূচিতে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতারা। সেখানে দলীয় কার্যক্রম, সাংগঠনিক শক্তিশালীকরণ এবং আগামী রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার মধ্য দিয়ে সফর শেষ করবেন তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেক্সিকোকে হারাতে যৌন শক্তিবর্ধক ট্যাবলেট খেয়ে নামছেন কেইন-ব

1

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

2

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন

3

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কর ছাড়

4

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ গ্রহণ

5

দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

6

ভারত মহাসাগরই ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্র

7

প্রতিবন্ধীদের বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের উদ্যোগ

8

কাঠমান্ডুর দক্ষিণ এশিয়া বাণিজ্য মেলায় বড় আকর্ষণ বাংলাদেশ প্য

9

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

10

মেসিকে নিয়ে ফুটবল কিংবদন্তিদের অমর উক্তি

11

গুগলের চাকরি ছেড়ে ব্যবসা,বছরে আয় প্রায় ২৮ কোটি টাকা

12

চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড

13

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

14

আরেকটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো

15

এমবাপ্পে’ বলায় এনসিপিকে খোঁচা দিলেন তাসনিম জারা

16

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

17

১৪ দফা প্রস্তাবে মার্কিন জবাব পর্যালোচনায় ইরান

18

ট্রিগার ফিঙ্গারের কারণ লক্ষণ ও চিকিৎসা

19

সংসদে আমাকে গালাগাল করা হয়েছে : রুমিন ফারহানা

20