ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তন এনে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. তোফাজ্জেল হোসেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির অনুমোদনে অধ্যাপক তোফাজ্জেল হোসেনকে চার বছরের জন্য মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন।

অন্যদিকে একই দিনে জারি করা পৃথক প্রজ্ঞাপনে অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিনকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে তাঁর মূল কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন ২০২৪ সালের ২ ডিসেম্বর মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। প্রায় দেড় বছরের মাথায় তাঁর স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক মো. তোফাজ্জেল হোসেন।

শিক্ষা প্রশাসনে এই পরিবর্তনের মাধ্যমে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে গুরু-শিষ্যের লড়াই, মুখোমুখি ফুয়েন্তে ও স্কালোনি

1

শেখ হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

2

আত্মঘাতী গোলে মিশরের সঙ্গে ড্র বেলজিয়ামের

3

৯০ মিনিটেই মিলিয়নিয়ার কেপ ভার্দের গোলরক্ষক

4

চোটে অনিশ্চিত নেইমার, পরিবারে আসছে নতুন সন্তান

5

ব্রাজিল, জার্মানির ভাগ্যে কী আছে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্ব

6

এমবাপ্পের গোল ঘিরে ফের আলোচনায় ভিএআর

7

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

8

গ্রুপের শেষ ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা স্কালোনির

9

প্রতারণা মামলায় ফের গ্রেফতার তৌহিদ আফ্রিদি

10

‘আমি মিথ্যা বলব না, এখনও কষ্ট হচ্ছে’, বিশ্বকাপের পর এমবাপ্পে

11

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনায় ইরানের কোচ ও

12

পতিত স্বৈরাচার হাসিনাকে “স্বপ্ন পূরণের কারিগর” হিসেবে উপস্থা

13

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি

14

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় এগোচ্ছে ইউরো

15

তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ সংকট চরমে

16

দাম বাড়ল সয়াবিন তেলের

17

মার্কিন উদ্যোগে লেবানন–ইসরাইল বৈঠকের আহ্বান

18

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালুর

19

সুইডেনের কাছে বড় হারের পর কোচ ছাঁটাই করল তিউনিসিয়া

20