অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

ছবি: সংগৃহীত



 নুসেইরাত শরণার্থী শিবিরের বিভিন্ন ক্যাফেতে জড়ো হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল উপভোগ করেছেন ফিলিস্তিনিরা। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন শিরোপা জয়ের পর সেখানে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তারা।

যুদ্ধ এবং প্রতিদিনের কঠিন বাস্তবতার মধ্যেও এই আয়োজন গাজার বাসিন্দাদের জন্য কয়েক ঘণ্টার স্বস্তি এনে দেয়। বিশ্বকাপের ফাইনাল দেখার মাধ্যমে তারা কিছু সময়ের জন্য যুদ্ধের চাপ ও মানবিক সংকটের কঠিন পরিস্থিতি থেকে মন সরিয়ে রাখতে পেরেছিলেন।

নুসেইরাত শরণার্থী শিবিরের অনেক দর্শকই স্পেনকে সমর্থন করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের প্রতি স্পেনের সমর্থনের কারণেই তারা এই দলটির পাশে দাঁড়িয়েছেন।

ফাইনাল দেখতে আসা গাজার এক বাসিন্দা বলেন, আমরা স্পেনকে সমর্থন করতে একত্রিত হয়েছি, কারণ দেশটি বহু বছর ধরে ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, এই সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো দেশগুলোর প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি শান্তির বার্তাও দেওয়া হয়েছে।

গাজার বাসিন্দাদের ভাষ্য, তারা এমন একটি জাতি, যারা শান্তি চায়।

রোববার অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্প্যানিশরা। অন্যদিকে, ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী আর্জেন্টিনা এবার নিজেদের শিরোপা ধরে রাখতে পারেনি।

তথ্যসূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি, রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির মতো আরেকজন ফুটবলার পেতে ১০০–২০০ বছর অপেক্ষা করতে হবে—

1

নতুন পে-স্কেল বাস্তবায়নে ধাপভিত্তিক পরিকল্পনা

2

বিশ্বকাপসহ ফিফার সব আসর বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের,

3

বাড়তে পারে অ্যাপলের পণ্যের দাম, ইঙ্গিত টিম কুকের

4

মার্কিন উদ্যোগে লেবানন–ইসরাইল বৈঠকের আহ্বান

5

ফুয়েল পাস চালু আরও ৬ জেলায়

6

আর্জেন্টিনাবিরোধী বক্তব্য দিলেই প্রবেশে নিষেধাজ্ঞা, ভিসা হবে

7

পুশইন ঠেকাতে সীমান্তে কড়া সতর্কতায় বিজিবি

8

ইরানের ২৪ বিলিয়ন ডলার ছাড়ে ট্রাম্পের সম্মতি দাবি

9

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

10

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৩

11

দেশে বেসরকারি ঋণ প্রবৃদ্ধিতে বড় ধস

12

৪০ বছর ধরেই শুনছি ফিফা আমাদের জেতাচ্ছে : স্কালোনি

13

ছেলে থিয়াগো মেসির বার্সা যুব একাডেমিতে যোগ দেওয়ার বিষয়ে যা ব

14

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

15

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে

16

চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার

17

ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

18

এসএসসি রুটিন গুজব: শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

19

জাপানে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

20