অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

এবার সৌদিকে রুখে ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

ছবি: সংগৃহীত



প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে কেপ ভার্দে জায়গা করে নিয়েছে নকআউটে। স্পেন, উরুগুয়ের পর এবার সৌদি আরবকেও রুখে দিয়েছে তারা। 

মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি যা করেছে, তা এক কথায় অবিশ্বাস্য। অভিষেক আসরেই রূপকথার জন্ম দিয়েছে তারা। 


ম্যাচের আগে থেকেই হিসাবটা ছিল পরিষ্কার। উরুগুয়ে যদি স্পেনের কাছে হারে আর কেপ ভার্দে যদি একটা ড্র করতে পারে তাহলেই হবে ইতিহাস। শেষ পর্যন্ত তেমনটাই হয়েছে। উরুগুয়ে হেরেছে ১-০ গোলে আর কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচটা গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। তাতে করে এইচ গ্রপের রানার্স হিসেবে শেষ ৩২ নিশ্চিত হয়েছে পশ্চিম আফ্রিকা উপকূলের দ্বীপ দেশটির। আর সেখানে তাদের অপেক্ষায় এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

অবশ্য ম্যাচটাতে গোলের সম্ভাবনা সবচেয়ে বেশি তৈরি করেছে কেপ ভার্দে-ই। যদিও শুরুর অর্ধে সেগুলো কাজে লাগাতে পারেনি। বিরতির পরও গোলের জন্য ধারাবাহিক চাপ ধরে রাখে তারা। ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে লারোস দুয়ার্তে এককভাবে গোলের দিকে এগিয়ে গেলেও তার শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেকে গ্রুপ পর্বে অপরাজিত থাকা তৃতীয় আফ্রিকান দলে পরিণত হয়েছে তারা।

অভিষেক বিশ্বকাপে কেপ ভার্দের সংগ্রহ তিন পয়েন্ট। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরবের চেয়ে তারা এক পয়েন্ট বেশি নিয়ে পরের পর্বে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইয়ামালকে আটকাতে হলে রুমে তালাবন্দি রাখতে হবে’— স্কালোনির রস

1

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

2

আবারও পুরোদমে চালু হচ্ছে বাংলাদেশ ও ভারত ভিসা

3

জোড়া গোল করে সমালোচকদের জবাব দিলেন নেইমার

4

তুমি চিরকালের জন্য এক নম্বর: মেসিকে স্প্যানিশ তারকা গ্যাভি

5

যুদ্ধের মানসিক চাপ বাড়াচ্ছে আত্মহত্যা

6

৭ নভেম্বর ফের সরকারি ছুটি

7

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে: মুনির খান

8

নেতানিয়াহুকে বদ্ধ পাগল ও অকৃতজ্ঞ বললেন ট্রাম্প

9

জীবন ও সম্মান বাঁচাতে চুপ ছিলাম: মাহফুজ আলম

10

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

11

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক

12

চুক্তি না মানলে আরো ভয়াবহ হামলা শুরু হবে : ট্রাম্প

13

ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

14

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

15

মানুষের কল্যাণেই আমাদের রাজনীতি: প্রধানমন্ত্রী

16

পরের রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

17

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

18

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি

19

হিউম্যানয়েড রোবটের জন্য ডিজিটাল আইডি চালু করছে চীন

20