অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বের ৭২ দেশের কারাগারে ২১ হাজারের বেশি পাকিস্তানি

বিশ্বের ৭২ দেশের কারাগারে ২১ হাজারের বেশি পাকিস্তানি

বিশ্বের অন্তত ৭২ দেশের কারাগারে ২১ হাজার ৬৪৭ জন পাকিস্তানি নাগরিক বন্দি রয়েছেন। পাকিস্তানের জাতীয় পরিষদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য প্রকাশ করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দেওয়া লিখিত জবাবে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে এতসংখ্যক পাকিস্তানি নাগরিক বন্দি রয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদেশের কারাগারে বন্দি পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। দেশটির বিভিন্ন কারাগারে বন্দি আছেন ৫ হাজার ২৯৭ জন পাকিস্তানি নাগরিক। দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব, যেখানে বন্দি পাকিস্তানির সংখ্যা ৪ হাজার ৭৭৫।

এ ছাড়া ভারতে ৭৩৮ জন পাকিস্তানি নাগরিক বন্দি রয়েছেন বলে সংসদে দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।

যেসব অভিযোগে বন্দি পাকিস্তানি নাগরিকেরা

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশের বিভিন্ন দেশের কারাগারে বন্দি নাগরিকদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রতারণা, মাদক পাচার, যৌন নিপীড়ন, জাল ভিসা বা নথি ব্যবহার এবং হত্যার মতো গুরুতর অভিযোগ। এ ছাড়া অন্যান্য অপরাধের অভিযোগেও পাকিস্তানি নাগরিকেরা বিভিন্ন দেশে বন্দি রয়েছেন।

তবে প্রকাশিত তথ্যে প্রতিটি অপরাধের অভিযোগে কতজন বন্দি রয়েছেন, তার বিস্তারিত পরিসংখ্যান উল্লেখ করা হয়নি।

সংসদে প্রশ্নের জবাবে প্রকাশিত তথ্য

পাকিস্তানের জাতীয় পরিষদের নিম্নকক্ষে এক সদস্যের উত্থাপিত প্রশ্নের জবাবে বিদেশের কারাগারে বন্দি নাগরিকদের এই পরিসংখ্যান তুলে ধরা হয়। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের লিখিত জবাবের মাধ্যমে বিভিন্ন দেশে বন্দি পাকিস্তানিদের সংখ্যা সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসে।

তবে এসব নাগরিকের মামলার বর্তমান অবস্থা, সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দির পৃথক সংখ্যা কিংবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৯ রান দূরে মিরাজ

1

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

2

ঘরেই বানান সুস্বাদু কাঁঠালের হালুয়া

3

মেসি-ইয়ামালের আলিঙ্গনে ফুটবল দেখল প্রজন্ম বদলের ছবি

4

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

5

১৪ দফা প্রস্তাবে মার্কিন জবাব পর্যালোচনায় ইরান

6

আরাফার ময়দানে খুতবা শেষে জোহর-আসরের নামাজ আদায়

7

মৃত্যুর ৪৭ বছর পরও অমর উত্তম কুমার

8

চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রাণনাশের হুমকি পেয়েছিলেন আর্জেন্টিন

9

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

10

আমরা তোমার জাদুকরী খেলা খুব মিস করব: মেসির অবসরে এমবাপে

11

বিশ্বে মহামারি বা বিপর্যয় নেমে আসলে নিরাপদ থাকবে অস্ট্রেলিয়া

12

মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয় : ইমরান খান

13

মতিঝিলে গ্রেফতার ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’

14

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, মারধরের শিকার

15

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে ডিম নিক্ষেপ

16

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে আলমিরনের বিশ্বকাপ অনিশ্চিত

17

দেখে নিন আর্জেন্টিনার জয়ের খতিয়ান

18

ভিনিসিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্সের নেপথ্যে যে কারণ

19

বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ

20