ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনএইচসিআরে প্রথমবার সভাপতির দায়িত্বে বাংলাদেশ

নাহিদা সোবহান। সংগৃহীত ছবি

ঐতিহাসিক এক কূটনৈতিক অর্জনের মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্ব পেয়েছে বাংলাদেশ।

আজ বুধবার জেনেভায় জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে। সেখানে জানানো হয়, জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান এই দায়িত্ব গ্রহণ করেছেন।

১৯৫৯ সালে ইউএনএইচসিআর নির্বাহী কমিটির কার্যক্রম শুরুর পর এবারই প্রথম বাংলাদেশ কোনো ব্যুরো পদে দায়িত্ব পেল। চার সদস্যবিশিষ্ট এই ব্যুরো কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করে এবং বৈশ্বিক শরণার্থী ও বাস্তুচ্যুতি সংক্রান্ত বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় ও ঐকমত্য গঠনে ভূমিকা রাখে।

আঞ্চলিক পর্যায়ের সমর্থনের ভিত্তিতে বাংলাদেশকে সর্বসম্মত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। পরে আলজেরিয়া ও অস্ট্রিয়ার সমর্থনসহ মোট ১১০টি সদস্য রাষ্ট্রের অনুমোদন পেয়ে এই পদে নির্বাচিত হয় বাংলাদেশ।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই দায়িত্ব পাওয়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান আস্থা ও বহুপাক্ষিক কূটনীতিতে সক্রিয় ভূমিকার প্রতিফলন।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান দীর্ঘদিন ধরে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মিশনে দায়িত্ব পালন করে আসছেন। রোম, জেনেভা ও কলকাতাসহ একাধিক গুরুত্বপূর্ণ মিশনে কাজ করার পাশাপাশি তিনি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কানাডায় হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

রোহিঙ্গা সংকটসহ জোরপূর্বক বাস্তুচ্যুত জনগোষ্ঠী নিয়ে বাংলাদেশের অবস্থান ও কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে তার দীর্ঘ সম্পৃক্ততা রয়েছে। বর্তমানে বাংলাদেশ প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখছে।

বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি ও মানবিক সহায়তায় তহবিল সংকটের এই সময়ে ইউএনএইচসিআরের গুরুত্বপূর্ণ এই পদে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক নেতৃত্বে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

1

জীবন কোনোদিনই সরল ছিল না: জয়া আহসান

2

ফুটবলার পরিচয়ের ঊর্ধ্বে এক মানবিক মেসি

3

পানির বোতলে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডানের নকল ধরা পড়ল

4

‘কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—দম্ভভরে বললেন নেতানিয়াহু

5

এক বন্দরেই ২৪ ঘন্টায় ১২ বার হামলা

6

এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা, নতুন আশার

7

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

8

পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

9

জাপান ম্যাচ ঘিরে ব্রাজিলিয়ানদের মন বসছে না অফিসে

10

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

11

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণা ডোনাল্ড ট্রাম্প-এর

12

সারা দেশে হামের সংক্রমণ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

13

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

14

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

15

ভাতা বন্ধে হতাশ পশ্চিমবঙ্গের ইমাম পুরোহিতরা

16

ম্যারাডোনার বিষাদের শহর ডালাসে মেসিদের সামনে অস্ট্রিয়া

17

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

18

ব্রাজিলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

19

এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠানপ্রধানও শাস্তির মুখে

20