ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

নৌবাহিনী কলেজ ঢাকা-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘বিজ্ঞান মেলা ও সহশিক্ষা কার্যক্রম-২০২৬’। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী দক্ষতা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় ঢাকার প্রায় ২০০টি স্কুল ও কলেজের প্রায় ৬ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

১৬ ও ১৭ মে অনুষ্ঠিত এই আয়োজন ঘিরে পুরো ক্যাম্পাস ছিল প্রাণচঞ্চল। মেলার উদ্বোধন করেন মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অধ্যাপক ড. মোহাম্মদ মামুন হাবিব।

আয়োজনে ছিল বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শনী, রোবটিক্স, প্রযুক্তি উদ্ভাবন, কুইজ, গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড, আইসিটি প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা সৃজনশীল কার্যক্রম। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উপস্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করে।

মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও অতিথিরা অংশ নেন এবং শিক্ষার্থীদের প্রকল্প ঘুরে দেখেন। সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়ার এডমিরাল আব্দুল্লাহ্-আল-মাকসুস। অতিথিরা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার প্রশংসা করে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় নারীদের জন্য আলাদা কামরা রাখতে হাইকোর্টের নির্দেশ

1

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

2

১ জুলাই থেকে নবম পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

3

কিছু সমীকরণ মিললেই নকআউটে খেলতে পারবে ইরান

4

গুগলের চাকরি ছেড়ে ব্যবসা,বছরে আয় প্রায় ২৮ কোটি টাকা

5

তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করতে সতর্ক করলেন ট্রাম্প

6

বিশ্বকাপ জমাতে দাই দাই গান নিয়ে আসছেন শাকিরা

7

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ

8

ছাত্রদলের ২৯ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

9

বিশ্বকাপে‘হাইড্রেশন ব্রেক’, নাকি বাণিজ্যের নতুন খেলা?

10

শিক্ষার্থী আত্মহত্যায় ঢাবি শিক্ষক কারাগারে

11

হঠাৎ কেন ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গান, জেনে নিন ঘটনা

12

বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণের ওপর বাড়ছে নির্ভরতা

13

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো

14

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি

15

রাষ্ট্রের অবক্ষয় শুরু হলে সব খাতেই প্রভাব পড়ে: রুমিন ফারহানা

16

‘ইয়ামাল একাই বিশ্বকাপ জেতাতে পারে’—স্পেনের প্রশংসায় ভিনিসিয়ু

17

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

18

পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক মেরে খাওয়ার ঘটনা শুনে অবাক তা

19

সিরাজগঞ্জে বাসের চাপায় দুমড়ে-মুচড়ে গেল অটোভ্যান

20