ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশে হামের উপসর্গে আরও এক মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন এ মৃত্যুর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৭ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৬ জনে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে ৮৪ হাজার ২৬৬ জনে পৌঁছেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৯৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৫ হাজার ২৭৫ জন রোগী।

এছাড়া চলতি ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫৫১ জনের।

সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও সন্দেহজনক সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৪৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত শনাক্তকরণ, টিকাদান এবং সচেতনতা বাড়ানো গেলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণ

1

ইরান একটি ব্যর্থ ও মৃত রাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

2

পবিত্র হজ আজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত

3

মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ কিংবদন্তিরা

4

ফ্রান্সের আকাশে ‘অগ্নি মেঘ’, স্পেনে স্মরণকালের ভয়াবহ দাবানল

5

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

6

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু

7

অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা

8

চিলিতে রাজকীয় অভ্যর্থনা পেলেন কেপ ভার্দের ‘বিশ্বকাপ নায়ক’ ভো

9

ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ

10

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

11

জাতীয় কনভেনশন সামনে রেখে আজ জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

12

হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে ব্রাজিল

13

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

14

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

15

অপ্রত্যাশিত প্রশ্নে বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলারকে বিব্রত ক

16

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

17

আছিয়া-রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত চাইলেন অ্যাটর্নি জেনা

18

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

19

ফেসবুকে আসছে বড় এআই পরিবর্তন

20