অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


কূটনৈতিক বৈঠক আর আনুষ্ঠানিক বক্তব্যের বাইরে ভারতের নয়াদিল্লিতে এক ভিন্ন মুহূর্ত উপহার দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ব্রিকস সম্মেলনের ফাঁকে আয়োজিত এক নৈশভোজে কিশোর কুমারের জনপ্রিয় গান গেয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজনে ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লিতে রয়েছেন আনোয়ার। সম্মেলনের আনুষ্ঠানিকতার বাইরে এক সান্ধ্য আয়োজনে তিনি কিশোর কুমারের ১৯৬৫ সালের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ পরিবেশন করেন। গানটি ‘তিন দেবিয়ান’ সিনেমার।

লাইভ পিয়ানোর সঙ্গে গানটি পরিবেশন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। গানটির সুর করেছিলেন এস ডি বর্মন এবং কথা লিখেছিলেন মজরুহ সুলতানপুরী।

আনোয়ারের এই পরিবেশনা নৈশভোজের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। রাজনৈতিক আলোচনা ও কূটনৈতিক ব্যস্ততার বাইরে ভারত-মালয়েশিয়ার সাংস্কৃতিক সম্পর্কেরও যেন একটি উষ্ণ মুহূর্ত তৈরি হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গান গাওয়ার একটি ভিডিও শেয়ার করেন আনোয়ার। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই তার কণ্ঠের প্রশংসা করেন এবং ভারতে তার সফরের অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক মন্তব্য করেন।

একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, তিনি খুব ভালো গান গেয়েছেন এবং আশা করেন ভারতে তার সময় ভালো কেটেছে। আরেকজন মালয়েশিয়াকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করে দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মালয়েশিয়ায় প্রবাসী একজন ভারতীয় এই গান আনোয়ারের কণ্ঠে শুনে বিস্ময় প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, আনোয়ার যে এত ভালো গাইতে পারেন, তা জানা ছিল না।

ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি আনোয়ারের এই সাংস্কৃতিক পরিবেশনা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক ভিন্ন মাত্রাও সামনে এনেছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় নারীদের জন্য আলাদা কামরা রাখতে হাইকোর্টের নির্দেশ

1

মেসির বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার

2

৯০ মিনিটেই মিলিয়নিয়ার কেপ ভার্দের গোলরক্ষক

3

সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টে আসছে পরিবর্তন

4

ভ্যাটের আওতায় আসছে সব ব্যবসা

5

বিশ্বকাপে‘হাইড্রেশন ব্রেক’, নাকি বাণিজ্যের নতুন খেলা?

6

আমি এখন কার জন্য বাঁচব? মা ও তিন বোনকে হারিয়ে সিফাত

7

নাহিদ রানা আইসিসি র‍্যাংকিং

8

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তান

9

রামিসা হত্যা, রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল স

10

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

11

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

12

হরমুজ প্রণালীতে আবারও বাড়ছে জাহাজ চলাচল

13

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ ঘিরে সম্পর্কে ট

14

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

15

আমরা ফেল করতে আসিনি: সংস্কৃতিমন্ত্রী

16

হরমুজ প্রণালীতে বিশেষ সাবমেরিন মোতায়েন করল ইরান

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

ফাইনালের আগে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরল আর্জেন্টিনা

19

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

20