অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পেদের ক্লাবে মোবাইল নিষিদ্ধ

ছবি: সংগৃহীত



ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের মালিকানাধীন ফরাসি ক্লাব স্টেড মালহেরবে কান-এ এক ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তার মা ফায়জা লামারি। ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশাসনিক প্রাঙ্গণে খেলোয়াড়দের জন্য মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন তিনি। খেলোয়াড়দের নিজেদের মধ্যে বোঝাপড়া ও আন্তঃসম্পর্ক বাড়ানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফরাসি দৈনিক লেকিপ -কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবের নতুন স্পোর্টিং ডিরেক্টর মাতিউ বোদমে এই পদক্ষেপের তীব্র প্রশংসা করেছেন।

নতুন সিদ্ধান্ত সম্পর্কে মাতিউ বোদমে জানান, ফায়জা লামারি একাডেমির শিক্ষা, আবাসন, খাদ্যাভ্যাস ও ব্যক্তিগত সহায়তার পাশাপাশি শৃঙ্খলা তৈরিতে বিশেষ নজর দিচ্ছেন। "ফায়জা প্রশিক্ষণ কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করেছেন। এটি সত্যি চমৎকার একটি সিদ্ধান্ত। এর ফলে খেলোয়াড়েরা আবার একে অপরের সাথে সরাসরি কথা বলছে, একসঙ্গে বেশি সময় কাটাচ্ছে এবং ড্রেসিংরুম ও প্রাঙ্গণে তাদের মধ্যে যোগাযোগ ও মিথস্ক্রিয়া অনেক বৃদ্ধি পেয়েছে।"

২০২৪ সালের জুলাইয়ে কিলিয়ান এমবাপ্পের পারিবারিক বিনিয়োগ সংস্থা 'কোয়ালিশন ক্যাপিটাল' প্রায় ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব কান-এর মূল শেয়ার কিনে নেয়। তবে প্রথম মৌসুমে দলটি তৃতীয় বিভাগে অবনমিত হওয়ায় ফরাসি সংবাদমাধ্যম ও সমর্থকদের তোপের মুখে পড়ে এমবাপ্পে পরিবার।

এ প্রসঙ্গে বোদমে এমবাপ্পে পরিবারের পাশে দাঁড়িয়ে বলেন, "নতুন মালিকরা আসার আগেই ক্লাবে বেশ কিছু সমস্যা বিদ্যমান ছিল। কোনো প্রতিষ্ঠানে নতুন পদক্ষেপে কিছু ভুল হতেই পারে, কিন্তু এটি প্রক্রিয়ারই অংশ।" তিনি বলেন "শুধু অর্থ ঢাললেই সঙ্গে সঙ্গে সফলতা আসে না। একটি টেকসই কাঠামো তৈরি করা, খেলোয়াড়দের বিকাশ ঘটানো এবং ক্লাবের নিজস্ব পরিচয় ফুটিয়ে তোলা প্রয়োজন।"

বর্তমানে কান-এর মূল লক্ষ্য হলো একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলে পুনরায় ফরাসি ফুটবলের দ্বিতীয় বিভাগ-এ ফিরে আসা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

1

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

2

১২ বছর পর নকআউটে জার্মানি

3

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯৫ শতাংশ

4

অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের হার্টের ঝুঁকির কারণ

5

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা, ভিসি অবাঞ্ছিত

8

কম বয়সে চুল পাকা, বংশগত কারণ নাকি ভিটামিনের ঘাটতি?

9

জাপান কোচের কাছে আর্জেন্টিনাই সেরা

10

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

11

মৃত্যুর ৪৭ বছর পরও অমর উত্তম কুমার

12

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়

13

বিশ্বের ৭টি দেশের নামে ‘স্তান’ থাকার কারণ কি?

14

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনায় ইরানের কোচ ও

15

বিরল রোগে আক্রান্ত শিশুকন্যা হাবিবার নাম এখন জুবাইদা

16

আড়াল থেকেই ইরানের যুদ্ধকৌশল নিয়ন্ত্রণ করছেন মোজতবা খামেনি

17

সূচকের সঙ্গে বেড়েছে পুঁজিবাজারের লেনদেন

18

হারের দায় নিজের কাঁধে নিয়ে যা বললেন এমবাপ্পে

19

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

20