ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলন

অনুশীলনের সময় আর্জেন্টিনার লিওনেল মেসি।

বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত দুটি প্রীতি ম্যাচের আগে সোমবার (১ জুন) যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে লিওনেল স্ক্যালোনির দল। অনুশীলনে ঘোষিত ২৬ সদস্যের মূল স্কোয়াডের পাশাপাশি কয়েকজন অতিরিক্ত ফুটবলারও অংশ নেন।

স্থানীয় সময় সন্ধ্যায় দলটি কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে পৌঁছায়। গরম আবহাওয়ার মধ্যেও খেলোয়াড়রা প্রথমে জিমে ফিটনেস সেশন এবং পরে মাঠে হালকা অনুশীলন করেন। বিশ্বকাপের আগে পুরো দলকে একসঙ্গে নিয়ে এটি ছিল প্রথম প্রস্তুতি কার্যক্রম।

তবে অনুশীলনের শুরুতেই চোট পরিস্থিতি কোচিং স্টাফের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস সম্প্রতি হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছেন। বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় ডান পায়ের এই চোটে আক্রান্ত হলেও বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তাকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে।

অন্যদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও পুরোপুরি ফিট নন। ইউরোপা লিগের ফাইনালের আগে বাম হাতের একটি আঙুলে চোট পান তিনি। পরীক্ষায় সেখানে চিড় ধরা পড়লেও প্রয়োজনীয় সুরক্ষা নিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন এই তারকা গোলরক্ষক।

এ ছাড়া নিকো পাজ হাঁটুর সমস্যায় ভুগছেন, ক্রিস্টিয়ান রোমেরো পুনর্বাসনের শেষ ধাপে রয়েছেন এবং হুলিয়ান আলভারেজ গোড়ালির চোট কাটিয়ে ফেরার পথে। একই সঙ্গে নিকোলাস গঞ্জালেস, গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনার শারীরিক অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

চোট পরিস্থিতি বিবেচনায় রেখে সম্ভাব্য বিকল্প খেলোয়াড়দেরও প্রস্তুত রেখেছে আর্জেন্টিনা। এই তালিকায় রয়েছেন সান্তিয়াগো বেলত্রান, অগাস্টিন গিয়াই, নিকোলাস কাপালদো, নিকোলাস ডমিঙ্গুয়েজ, মাতিয়াস সুলে, ম্যাক্সিমো পেরোন এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া।

বিশ্বকাপ চলাকালে কানসাস সিটিকেই নিজেদের বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করবে আর্জেন্টিনা। এখান থেকেই বিভিন্ন ম্যাচ ভেন্যুতে যাতায়াত করবে দলটি। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্ক্যালোনির শিষ্যরা। ৭ জুন টেক্সাসের কলেজ স্টেশনে হন্ডুরাসের বিপক্ষে এবং ১০ জুন আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

প্রীতি ম্যাচের সূচি শেষ করে আবার কানসাসে ফিরে বিশ্বকাপের মূল লড়াইয়ের প্রস্তুতি নেবে আর্জেন্টিনা। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের টুর্নামেন্ট অভিযান শুরু হবে। এরপর গ্রুপপর্বে ২২ জুন অস্ট্রিয়া এবং ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে দলটি।

বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য শুধু গ্রুপপর্ব পার হওয়া নয়, বরং নকআউট ধাপ অতিক্রম করে অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানো। সেই লক্ষ্য পূরণে কানসাস সিটিকেই বিশ্বকাপ জুড়ে নিজেদের প্রধান প্রস্তুতি কেন্দ্র হিসেবে ব্যবহার করবে আর্জেন্টিনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর খুলছে ইরানের শেয়ারবাজার

1

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

2

বিয়ে করছেন সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়

3

টি-টোয়েন্টি থেকে বিরতির ভাবনায় সালমান

4

চাহিদার মাত্র ১৬% বিনামূল্যে লবণ পেয়েছে চামড়া সংরক্ষণে

5

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

6

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

7

গাজার শরণার্থী শিবিরগুলোতে চর্মরোগের দ্রুত বিস্তার

8

সয়াবিন তেলের দাম বাড়ল

9

ফেসবুক পোস্টে যেসব অভিযোগ জানালেন আমির হামজা

10

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া

11

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

12

বিশ্বাসঘাতকদের রহস্যময় হুঁশিয়ারি ইরানের

13

এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

14

হরমুজ প্রণালীতে বিশেষ সাবমেরিন মোতায়েন করল ইরান

15

ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের ঘোষণা

16

ঝিনুকের খোলসের বার্তা থেকে ট্রাম্প হুমকির মামলা

17

মেয়র নির্বাচনের ঘোষণা নীলা ইসরাফিলের

18

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে ২০০-এর বেশি গ্রেপ্তার

19

বাংলাদেশের খুনের ব্যাপারে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামল

20