ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

ছবি সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলের ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে ব্রাজিল। তবে দাপুটে এই জয়ের পরও দলের অভিজ্ঞ মিডফিল্ডার ও অধিনায়ক কাসেমিরো মনে করেন, আসন্ন বিশ্বকাপের অন্যতম শীর্ষ ফেভারিট হিসেবে ব্রাজিলকে বিবেচনা করা ঠিক হবে না। তার মতে, কয়েকটি প্রতিদ্বন্দ্বী দল প্রস্তুতি ও পরিকল্পনার দিক থেকে সেলেসাওদের চেয়ে এগিয়ে আছে।

মারকুইনহোসের অনুপস্থিতিতে পানামার বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন কাসেমিরো। ম্যাচে তিনি শুধু নেতৃত্বই দেননি, গোল ও অ্যাসিস্ট করেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র, লুকাস পাকেতা এবং ইগর থিয়াগোও আক্রমণভাগে উজ্জ্বল ছিলেন। এছাড়া ব্রাজিলের হয়ে গোল করেন রায়ান ও দানিলো।

কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের পারফরম্যান্সও ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। ২০২৫ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ১১ ম্যাচে দলটি ৬টি জয় পেয়েছে। বাকি ম্যাচগুলোর মধ্যে দুটি ড্র এবং তিনটিতে হার দেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে কাসেমিরোর মতে, নতুন কোচের অধীনে তুলনামূলক কম সময় কাজ করার কারণে বিশ্বকাপের আগে ব্রাজিল এখনও নিজেদের সেরা অবস্থানে পৌঁছাতে পারেনি। তিনি বলেন, বিশ্বকাপের ফেভারিট নির্ধারণ করা সহজ নয়। ব্রাজিল অবশ্যই শক্তিশালী দল, কিন্তু এমন কয়েকটি জাতীয় দল রয়েছে যারা দীর্ঘ সময় ধরে একই পরিকল্পনায় এগিয়েছে এবং বর্তমানে এক ধাপ এগিয়ে আছে।

অভিজ্ঞ এই মিডফিল্ডার আরও বলেন, আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে সময় খুব বেশি হয়নি। অন্য অনেক দল তাদের প্রকল্প বাস্তবায়নে আরও অনেক দূর এগিয়ে গেছে। তবুও ব্রাজিল শক্তিশালী মানসিকতা ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে টুর্নামেন্টে অংশ নেবে এবং শিরোপার স্বপ্ন দেখবে।

বিশ্বকাপের আগে ব্রাজিল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির শিষ্যরা। এরপর মূল টুর্নামেন্টে গ্রুপ ‘সি’-তে তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা।

উল্লেখ্য, ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছিল ২০০২ সালে। এরপর টানা পাঁচটি বিশ্বকাপ আসর পার হলেও আর শিরোপা ছোঁয়া হয়নি দক্ষিণ আমেরিকার অন্যতম সফল এই দলটির। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে ব্রাজিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্

1

পাক-আফগান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় ইরান

2

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

3

ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ে জাদুঘর গড়ার পরিকল্পনা ইরানের

4

তৃণমূল চাঙা করতে মাঠে নামছে বিএনপি

5

শিবির আবারও গুপ্ত রাজনীতিতে ফিরতে চাচ্ছে : রাশেদ খান

6

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার

7

হজে গিয়ে মৃত্যু নিয়ে হাদিসে কী বলা আছে

8

চীনের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘

9

গ্রিন কফি কিভাবে চুল পড়া কমায়? জেনে নিন

10

রামিসা হত্যা মামলায় আদালতে হাজির সোহেল ও স্বপ্না

11

ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো

12

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

13

মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন

14

গরমে ডাবের পানির উপকারিতা বাড়াতে মেশান এই ৫ উপাদান

15

‘কৃষক কার্ড’ নিয়ে বিএনপির পরিকল্পনা, যা বললেন রিজভী

16

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী ১০৭ মুসলিম প্রার্থী

17

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা

18

হামের প্রকোপে নিভে গেছে কিছু আলো : সাকিব

19

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির

20