অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বাবার মন্তব্যে নেইমারের জবাব, ‘আমি খেলছি , আমার বাবা নন’

ছবি: সংগৃহীত



ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়ার পরও তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। সেই জল্পনার জন্ম দেন নেইমারের বাবা, যিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তার ছেলে হয়তো এখনও ব্রাজিলের হয়ে খেলার অধ্যায় পুরোপুরি শেষ করেননি। তবে এ বিষয়ে নিজেই স্পষ্ট বার্তা দিয়েছেন নেইমার।

বাবার মন্তব্যের প্রতিক্রিয়ায় সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ জবাব দেন ব্রাজিলিয়ান তারকা। তিনি বলেন, ‘আমি খেলছি, আমার বাবা নন।’

প্রায় তিন বছর পর ব্রাজিল দলে ফিরে ২০২৬ বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে শেষদিকে বদলি হিসেবে মাঠে নামেন। এরপর শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলেন। সেই ম্যাচে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাও। যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার।

ম্যাচ শেষে আবেগাপ্লুত নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে পরে তার বাবা বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি না যে সে ১০০ শতাংশ জাতীয় দলকে বিদায় জানিয়েছে। হয়তো সে আবার ফিরতেও পারে।’

কিন্তু নেইমারের সাম্প্রতিক মন্তব্যে সেই সম্ভাবনা আপাতত অনেকটাই উড়িয়ে দেয়া হয়েছে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে নেইমার ১৩০ ম্যাচে ৮০ গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিচ্ছেন। নরওয়ের বিপক্ষে গোলটি তাকে কিংবদন্তি পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি এনে দিয়েছে।

২০১০ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল নেইমারের। ১৬ বছর পর একই ভেন্যু, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই তার আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটে। যদিও বিদায়টা প্রত্যাশামতো হয়নি, তবুও তার অর্জনের তালিকা ঈর্ষণীয়।

বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা জিততে না পারলেও ব্রাজিলকে ২০১৩ সালের ফিফা কনফেডারেশনস কাপ শিরোপা জিতিয়েছেন এবং ২০১৬ সামার অলিম্পিকসে দেশকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক এনে দিয়েছেন। গোলের পাশাপাশি ১৩৯টি গোলে সরাসরি অবদান রেখে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ডও তাৎর দখলে।

জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেও, নেইমারের নাম ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

1

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

2

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

3

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

4

ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে

5

ফিটনেস নিয়ে প্রশ্নে সাংবাদিককে পাল্টা জবাব রোনালদোর

6

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু

7

হোয়াইট হাউসের প্রতি ‘মোহ’ ছিল বন্দুকধারীর: ট্রাম্প

8

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

9

উরুগুয়েকে বিদায় করে গ্রুপ সেরা হয়ে নকআউটে স্পেন

10

হঠাৎ কেন ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গান, জেনে নিন ঘটনা

11

শেষের নাটকীয়তায় বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

12

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া মিলে পানির নিচের ড্রোন

13

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শিশু রামিসা

14

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

15

ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

16

কথা কম বলে জবাবটা মাঠেই দিতে ভালোবাসি:রোমেরো

17

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিন দেশের বর্ণাঢ্য আয়োজন

18

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ৮

19

বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান

20