অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে নয়, বিশ্বকাপ ট্রফিকেই টার্গেট করলেন এমবাপ্পে

ছবি: সংগৃহীত



২০২৬ ফিফা বিশ্বকাপে  সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে লিওনেল মেসির একেবারে পেছনে চলে এসেছেন ফরাসি তারকা এমবাপে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে তার কাছে অনেক বড় লক্ষ্য হলো ১৯ জুলাই নিউইয়র্কে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা।

শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানোর পথে জোড়া গোল করেন এমবাপে। এর ফলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮, যা মেসির ১৯ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল কম। একই সঙ্গে চলতি আসরে ছয় গোল নিয়ে গোলদাতার তালিকায়ও মেসির পাশে উঠে এসেছেন তিনি।

তবে সংবাদ সম্মেলনে এমবাপে স্পষ্ট জানিয়ে দেন, গোলের রেকর্ড নয়, তার ভাবনা কেবল শিরোপা নিয়ে। 'আমার লক্ষ্য আগেও যেমন বলেছি, যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। ১৯ জুলাইয়ের ফাইনালে পৌঁছানো এবং আবার এখানে ফিরে আসাই আমাদের লক্ষ্য।'

'আমরা জয়ের জন্য খেলছি এবং ধাপে ধাপে এগোচ্ছি। অবশ্যই যত বেশি গোল করবেন, তত ওপরে উঠবেন। এটা নতুন কিছু নয়,' যোগ করেন তিনি।

তবে মেসিকে ছাড়িয়ে যাওয়ার চিন্তায় মোটেও বিভোর নন তিনি, 'আমি নিশ্চিত, লিও (মেসি) আরও গোল করবে। তাই এসব নিয়ে আমি খুব বেশি ভাবছি না। আমার পুরো মনোযোগ সম্ভাব্য প্রতিপক্ষ এবং কীভাবে ফাইনালের আরও কাছে পৌঁছানো যায়, সেদিকেই।'

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ৩২-এ মুখোমুখি হবে কেপ ভার্দের। অন্যদিকে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। সেই ম্যাচ জিতলে তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক কানাডা অথবা মরক্কো।

জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ১৬-এ ওঠা প্যারাগুয়ে রক্ষণাত্মক কৌশলেই খেলেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই প্রতিপক্ষকে গুরুত্ব দিয়ে ফ্রান্স তাদের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স বলেন জানান এমবাপে, 'প্যারাগুয়ের ম্যাচের আগে আমরা আরও কাজ করব। এখনও কিছু বিষয় উন্নতির সুযোগ রয়েছে। তবে সামগ্রিকভাবে আমরা ইতিবাচক অবস্থায় আছি। আর আমাদের গোল করার সামর্থ্য এমন যে, যেকোনো ম্যাচেই আমরা এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারি।'


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির

1

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তায় উপসাগরীয় দেশগুলো

2

‎ফাইনালে না হারলে আর্জেন্টিনার AFA এর প্রেসিডেন্ট ফেঁসে যেত

3

রাতভর মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়?

4

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

5

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

6

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহ

7

মাথা নত করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

8

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

9

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

10

এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল: স্কালোনি

11

বলসোনারোর সাজা কমানোর আইন স্থগিত করল ব্রাজিলের সুপ্রিম কোর্ট

12

গুগলের চাকরি ছেড়ে ব্যবসা,বছরে আয় প্রায় ২৮ কোটি টাকা

13

ইরান-চীন তেল বাণিজ্যে উত্তেজনা

14

২০২৬-২৭ বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে

15

বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন হ্যারি কেইন

16

ব্রাজিলকে হারিয়ে জাপান বিশ্বসেরা হতে চায়

17

১৮ বছরের কম বয়সীদের মোবাইল ব্যবহার না করতে কার্যকর পদক্ষেপ

18

মেসির সঙ্গে ভাইরাল হওয়া বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন বেলিংহ্য

19

চোট নিয়েও বিশ্বকাপে খেলতে প্রস্তুত সাকা

20