ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি শান্তর

সেঞ্চুরি উদযাপনে নাজমুল হোসেন শান্ত |বিসিবি

বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ শতকের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

শুক্রবার শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন শান্ত। ১৩০ বলে ১০১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কা। এটি তার টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি।

এই শতকের মাধ্যমে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে শান্তের সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে। এর ফলে তিনি পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে। মুশফিক ৬১ ইনিংসে অধিনায়ক হিসেবে চারটি সেঞ্চুরি করেছিলেন, যেখানে শান্ত মাত্র ৩০ ইনিংসেই পাঁচটি শতকের দেখা পেয়েছেন।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুমিনুল হক। তিনি ৩১ ইনিংসে তিনটি শতক করেছিলেন।

এ ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুল অধিনায়ক হিসেবে দুটি করে টেস্ট সেঞ্চুরি করেছেন। মাহমুদুল্লাহ ছয় টেস্টে এবং আশরাফুল ১৩ টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন।

অন্যদিকে হাবিবুল বাশার ও সাকিব আল হাসানের অধিনায়কত্বেও রয়েছে একটি করে টেস্ট সেঞ্চুরি।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নাজমুল হোসেন শান্ত এখন বাংলাদেশের টেস্ট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারে পরিণত হয়েছেন। অধিনায়ক হিসেবেও তার এই অর্জন দেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক হয়ে থাকল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানে আগুন

1

ঝিনুকের খোলসের বার্তা থেকে ট্রাম্প হুমকির মামলা

2

দুই মাস পর খুললো কুয়েতের আকাশসীমা

3

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

4

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল

5

মে দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

6

জ্বালানি আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রকে তোপে রাশিয়া

7

জামিন পেলেন আমির হামজা

8

ইতালির নতুন কোচ বালদিনি

9

সমুদ্রের বুকে মার্কিন জলদস্যুগিরি

10

বৃষ্টির পরও তেহরানে ভয়াবহ পানি সংকটের আশঙ্কা

11

মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়েছে সৌদি আরবের কৌশলী অবস্থ

12

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

সংসদে বিরোধী দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দিতে হবে

15

গ্রিনল্যান্ডে মার্কিন কনস্যুলেট উদ্বোধনের বিরুদ্ধে বিক্ষোভ

16

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

17

ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো চুক্তি হয়নি, হতাশ ইউক্রেন

18

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা, ভিসি অবাঞ্ছিত

19

ভাতা বন্ধে হতাশ পশ্চিমবঙ্গের ইমাম পুরোহিতরা

20