ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রামিসা হত্যাকাণ্ডে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী

শিশু রামিসা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে দেওয়া এ নির্দেশনায় আইনমন্ত্রী বলেন, আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, তদন্তে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে শিশু রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে একই দিন সন্ধ্যায় ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সোহেল রানা। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশু রামিসার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছেন অনেকে। তদন্ত সংস্থা বলছে, মামলার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবকিছুই তার ইচ্ছের ওপর’, ২০৩০ বিশ্বকাপে মেসির খেলা প্রসঙ্গে

1

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

2

ইরানসহ তিন দেশে ১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

3

আজ ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনালে কে জিতবে, জানালো সুপার

4

৯৬ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন গিলবার্তো মোরা

5

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

6

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়ে

7

আসামে অবতরণের সময় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত

8

দুই মাস পর খুললো কুয়েতের আকাশসীমা

9

নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

10

আজ ৫৩তম জন্মদিন শচীন টেন্ডুলকারের

11

আত্মহত্যা প্ররোচনা মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

12

হত্যা মামলার আপিলের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ প্রকাশ, পরিবা

13

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

14

তুমি চাইলে আমার গোল্ডেন বলটা নিতে পারো: মেসি

15

তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করল সুইডেন

16

অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা

17

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

18

তেলের দাম কমালো চীন

19

মধ্যস্থতার মাধ্যমে ৪৫ লাখ মামলার জট কমানো সম্ভব : আইনমন্ত্রী

20